এক্সপ্লোর

Puja 2022: এইবছর প্রথমবার মাকে কলকাতার পুজো ঘুরে দেখাবেন রুদ্রজিৎ

Rudrajit's Puja 2022: পুজো মানেই খাওয়া দাওয়া। পুজোয় পেটপুজোর পরিকল্পনা কী কী রয়েছে?

কলকাতা: বাড়ি পুরুলিয়াতে, কোনোদিন কলকাতার দুর্গাপুজো দেখা হয়নি মায়ের। এই প্রথমবার মা কলকাতায় দুর্গাপুজো দেখবেন, আর তাই এইবারের পুজোটা যেন একটু বেশিই বিশেষ অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) -র। আর মায়ের সঙ্গে সেই পুজো ভ্রমণে অবশ্যই রুদ্রজিতের সঙ্গী হবেন প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty)। 

গতবছর পুজোয় তেমন পরিকল্পনা করতে পারেননি। এবিপি লাইভকে রুদ্রজিৎ বলছেন, 'গতবছর মা মামার বাড়ি ছিলেন পুজোর সময়। কিন্তু তার আগেও মা কখনও কলকাতার পুজো দেখেননি। এইবছর প্রথম মা কলকাতায় থাকবেন। আমি আর প্রমিতা প্রথম মাকে কলকাতার পুজো ঘুরিয়ে দেখাব। এটা নিয়ে আমি আর প্রমিতা ভীষণ উৎসাহী।'

পুজো মানেই খাওয়া দাওয়া। পুজোয় পেটপুজোর পরিকল্পনা কী কী রয়েছে? হাসতে হাসতে রুদ্রজিৎ বলছেন, 'প্রতিবছরই অষ্টমীর দিন বাড়িতে খাওয়ার আয়োজন হয়। ওই দিনটা আমরা বাইরে খাওয়া পছন্দ করি না। এই বছরও বাড়িতে খাওয়ার আয়োজন থাকবে। লুচি.. সুজি.. আলুরদম.. মিষ্টি.. তাই এখন থেকেই ডায়েটে কড়াকড়ি। মিষ্টি বা পিৎজা খাওয়ার আগে মনে হচ্ছে, পুজোর সময়ের জন্য তোলা থাক। পুজোর সময় কবজি ডুবিয়ে খাব।'

আরও পড়ুন: Durga Puja 2022: পুজোয় রুদ্রজিতের সঙ্গে পোশাকে রঙমিলান্তি, লুচি, সুজি, আলুর দমে ডায়েট ভুলবেন প্রমিতা

পুজোর সময় আগের মতো আর বেরনো হয় না। রুদ্রজিৎ বলছেন, '১০ বছর আগের মতো সত্যিই এখন আর পুজোয় ঘুরতে পারি না। তবে এইবছর পুজোয় মায়ের সঙ্গে একটু ঘুরব, প্রমিতার সঙ্গেও বেরনোর ইচ্ছা রয়েছে।'

সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন মুহূর্তের ছবি দেখা যায় রুদ্রজিৎ-প্রমিতার। পুজোয় প্রমিতার কোনও বিশেষ দাবি? হাসতে হাসতে রুদ্রজিৎ বললেন, 'আমায় বলেছেন পুজোর সময় ভালো ছবি তুলে দিতেই হবে। নাহলে রক্ষে নেই।' পাশ থেকে ঝরঝরিয়ে হেসে উঠলেন প্রমিতা।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget