এক্সপ্লোর

Puja 2022: বাড়িতে খাওয়াদাওয়া ও আড্ডার পাশাপাশি পুজোয় সিনেমাহলেও ঘুরবেন চান্দ্রেয়ী

Durga Puja Planning: অভিনেত্রীর মা নাকি ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসেন। চান্দ্রেয়ী বলছেন, 'মা খুব ভালোবাসে ঠাকুর দেখতে। প্রতিবছর রাত জেগে কলকাতায় ঠাকুর দেখেন মা।

কলকাতা: ছোটবেলার পুজোর সময় পাড়ার পুজোয় সময় কাটত। অঞ্জলি, ভোগ খাওয়া সবই নিয়মমাফিক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুজো উদযাপনের ধরণ বদলেছে। এখন বাড়িতেই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। তবে এই বছরের পুজোটা একটু আলাদা। পুজোয় নতুন ছবি মুক্তি পাচ্ছে তাঁর। আর নিজেকে পর্বতের কোলে দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)।

অভিনেত্রীর মা নাকি ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসেন। চান্দ্রেয়ী বলছেন, 'মা খুব ভালোবাসে ঠাকুর দেখতে। প্রতিবছর রাত জেগে কলকাতায় ঠাকুর দেখেন মা। আমি অবশ্য সঙ্গী হতে পারি না। আমার পুজোটা সাধারণত বাড়িতেই কাটে। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে আড্ডা, পছন্দ মতো খাওয়াদাওয়া। হালকা কাজও থাকে, তবে পুজোর কয়েকটা দিন আমি বাড়িতে সময় কাটাতেই ভালোবাসি।'

আরও পড়ুন: Chandreyee Ghosh Exclusive: তাপমাত্রা হিমাঙ্কের নীচে, একটা সংলাপ বলার জন্য ৪০ মিনিট ট্রেকিং করতে হয়েছিল চান্দ্রেয়ীকে

এই বছর পুজোয় মুক্তি পাবে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত, চান্দ্রেয়ীর নতুন ছবি 'মিশন এভারেস্ট'। অভিনেত্রী বলছেন, এবার পুজোর সংযোজন হয়তো হবে হল ভিজিট। মানুষ ছবিটা ভালোবাসলে প্রেক্ষাগৃহে যাব, সবার সঙ্গে আলাপ করব। আর হ্যাঁ, এবার পুজোয় মা দুর্গার সঙ্গে সঙ্গে 'মিশন এভারেস্ট'-এর অপেক্ষা তো রয়েছেই।'

এই ছবিতে কাজ করার সুযোগ এসেছিল কীভাবে? চান্দ্রেয়ী বলছেন, 'তখন অনেকটা রাত হয়েছে। ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ দেবাদিত্যের ফোন। বলল, সুনীতা হাজরার এভারেন্স (Mount Everest) জয়ের কাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে ছবি তৈরি হচ্ছে। উচ্ছসিত হয়ে প্রশ্ন করলাম, প্রধান চরিত্র কার? নিজের নাম শুনে এক মুহূর্তের জন্য চমকেও উঠেছিলাম। তারপর সামলে নিয়ে পরিচালককে আশ্বাস দিলাম, 'হাতে ৮-৯ মাস সময় আছে তো? নিজেকে তৈরি করে নেব।' পরিচালক সঙ্গে সঙ্গে বললেন, 'হাতে এক্কেবারে সময় নেই। বড়জোর মাস দেড়েক। তার মধ্যেই তাঁকে পর্দায় সুনীতা হয়ে উঠতে হবে।' সেইদিন সারা রাত ঘুম হল না আমার। পরের দিন সকালেই জিমের ট্রেনারকে ফোন.. 'দেড় মাসে অ্যাথলিট হয়ে উঠতে হবে। কী করব?' ট্রেনার উত্তর দিলেন, 'রোজ জিমে আসতে হবে।' শুরু হল চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh) থেকে পর্দার সুনীতা হাজরা হয়ে ওঠার সফর।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chandreyee Ghosh (@chandreyee.ghosh)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget