এক্সপ্লোর

'Pushpa 2': প্রকাশ্যে 'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার, অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নার হাত ধরে নয়া ঘোষণা

'Pushpa: The Rule': 'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার এল প্রকাশ্যে। মঙ্গলবার, অর্থাৎ আজ, নতুন পোস্টারে দেখা মিলল একসঙ্গে পুষ্পারাজ ও শ্রীভল্লির। দেখা গেল অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নাকে।

নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। কবে ফের পর্দায় দেখা মিলবে পুষ্পা (Pushpa) ও শ্রীভল্লির (Srivalli)? কবে আবার 'ঝুঁকেগা নেহি' সংলাপে মাতবে গোটা দেশবাসী? কবে মুক্তি পাবে 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। ১৫ অগাস্ট মুক্তির দিন পর্যন্ত প্রহর গুনছেন সকলেই। তার মধ্যেই অনুরাগীদের উস্কে এক নতুন পোস্টার এল প্রকাশ্যে।

প্রকাশ্যে 'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার, সঙ্গে নতুন ঘোষণা

'পুষ্পা ২' ছবির নতুন পোস্টার এল প্রকাশ্যে। মঙ্গলবার, অর্থাৎ আজ, নতুন পোস্টারে দেখা মিলল একসঙ্গে পুষ্পারাজ ও শ্রীভল্লির। দেখা গেল অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নাকে। সেই সঙ্গে ঘোষণা করা হল ছবির দ্বিতীয় সিঙ্গল গান প্রকাশের তারিখও। 

যে পোস্টার প্রকাশ্যে এসেছে তাতে অল্লু অর্জুন ও রশ্মিকাকে নিজেদের বেশেই দেখা যাচ্ছে। নতুন গানের হুক স্টেপের ঝলক মিলল ছবিতে। নতুন এই গানকে 'দ্য কাপল সং' বলে ঘোষণা করা হয়েছে নির্মাতাদের তরফে। আগামীকাল সকাল ১১টা ০৭ মিনিটে মুক্তি পাবে এই নতুন গান। ডিএসপির সঙ্গীত পরিচালনায়, চন্দ্র বোসের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। ৬ ভাষাতেই মুক্তি পাবে এই গান এবং প্রত্যেকটিতেই শ্রেয়ার কণ্ঠ শোনা যাবে বলেই খবর। বাংলাতেও মুক্তি পাবে এই গান, যার নাম 'আগুনের'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

এই মাসের শুরুর দিকেই মুক্তি পেয়েছে 'পুষ্পা ২' ছবির প্রথম গান 'পুষ্পা পুষ্পা'। সেই গানটিও, তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়লম ও বাংলা, ৬ ভাষায় মুক্তি পেয়েছিল।

আরও পড়ুন: Panchayat Season 3: মুক্তি পেল 'পঞ্চায়েত সিজন থ্রি', বিনা খরচেই কীভাবে দেখতে পারবেন জানেন ?

'মৈত্রী মুভি মেকার্স' ও 'মুত্তামসেট্টি মিডিয়া'র প্রযোজনায় এই ছলি মুক্তি পাবে আগামী ১৫ অগাস্ট। ২০২১ সালে মুক্তি পায় 'পুষ্পা ১'। গোটা দেশের পাশাপাশি সারা বিশ্বে ঝড় তোলে এই প্যান-ইন্ডিয়া ছবি। সুকুমারের পরিচালনায় তৈরি এই ছবির শেষ দৃশ্যেই ইঙ্গিত ছিল যে ছবির দ্বিতীয় ভাগ তৈরি হবে। 

'পুষ্পা ২' ছবিতে অভিনয় করতে দেখা যাবে অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিলকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Shyama Prasad Mukherjee | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর | ABP Ananda LIVE
Monalisa Banerjee: তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Mini Firoz Arrest | ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget