এক্সপ্লোর

Pushpa 2 Teaser Out: চোখ ধাঁধানো রঙের বাহার, শিহরণ জাগানো অবতার, জন্মদিনে ঝলক মিলল 'পুষ্পারাজ' অল্লু অর্জুনের

Allu Arjun Birthday: বহু প্রতীক্ষিত ছবি 'পুষ্পা ২'-র টিজার প্রকাশের মাধ্যমে 'আইকন স্টার' অল্লু অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা নির্মাতাদের। ফের নজর কাড়লেন 'পুষ্পারাজ'। মুক্তি কবে?

নয়াদিল্লি: ৪২ পূর্ণ করলেন আইকন স্টার (Icon Star) অল্লু অর্জুন (Allu Arjun)। আর যেমন ঘোষণা তেমন কাজ। আজ, ৮ এপ্রিল, অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে এল 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) ছবির বহু প্রতীক্ষিত টিজার। প্রথম ঝলক যেমন ঝড় তুলেছিল, তেমনই নজর কাড়ল দ্বিতীয় ঝলকও। চতুর্দিক থেকে প্রশংসায় ভরলেন অভিনেতা ও গোটা 'পুষ্পা ২' টিম। (Pushpa 2 Teaser Out Now)

'পুষ্পা ২: দ্য রুল' টিজার এল প্রকাশ্যে

বহর, চোখ ধাঁধানো রং, এবং উচ্চমানের অ্যাকশন ও দৃশ্যায়ণ, মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডের টিজার রীতিমতো শিহরণ জাগাবে দর্শকের মনে। ৪ ঘণ্টায় ইউটিউবে ৭.৩ মিলিয়ন ভিউজ, সিনেমার এই ঝলক যে দর্শক সাদরে গ্রহণ করেছেন তা প্রমাণিত। 

পুষ্পারাজের চরিত্রে আরও একবার ফিরছেন অল্লু অর্জুন, তবে এবার তিনি আরও দুর্দান্ত, আরও শক্তিশালী। প্রত্যেক ফ্রেমে তাঁর কায়দা, স্যোয়্যাগ, দৃঢ়তা নজরে পড়ার মতো। সেই সঙ্গে ডিএসপির মিউজিক, টিজারের মান আরও বাড়িয়ে দিয়েছে। যে ঝলক মুক্তি পেয়েছে তাতে সিনেমার এক বিশেষ অংশের দৃশ্য তুলে ধরা হয়েছে। তেলঙ্গানায় উদযাপিত এক অনুষ্ঠান, 'জাথারা' বা 'সাম্মাক্কা সারালাম্মা জাথারা', যেখানে হিন্দু আদিবাসী দেবদেবীদের পুজো করা হয়, সেই অংশের ঝলক দেখানো হয়েছে। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অনুপ্রেরণা নিয়ে পরিচালক সুকুমার তাঁর ছবিতে এই উৎসবের পুনর্নিমাণ করেছেন। আর এই ঝলকেই বেশ স্পষ্ট যে গোটা সিনেমাজুড়ে সমস্ত দৃশ্যের বহর, আকৃতি, সবটাই অনেক বড় হতে চলেছে। বলাই বাহুল্য, এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'পুষ্পা ১: দ্য রাইজ'-এর থেকে এই দ্বিতীয় ভাগ সবদিক থেকেই অনেকটা বেশি নিয়ে আসবে দর্শকের কাছে। 

 

অল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষ্যে এই টিজার প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় এই টিজার শেয়ার করে অভিনেতা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিখেছেন, 'যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। হৃদয় আমার কৃতজ্ঞতায় পরিপূর্ণ। এই টিজারটিকে আমার ধন্যবাদ স্বরূপ গ্রহণ করুন।'

আরও পড়ুন: Shiboprosad Health Update: শিরদাঁড়ার হাড়ে চিড়, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শ্যুটিং শুরু করতে পারবেন না শিবপ্রসাদ

'পুষ্পা ২: দ্য রুল' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছরের ১৫ অগাস্ট। সুকুমার পরিচালিত এই ছবির প্রযোজক 'মৈত্রি মুভি মেকার্স'। অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল ফিরবেন তাঁদের চরিত্রে, এবং দেখা যাবে মুখ্য চরিত্রে। নতুন মুক্তি প্রাপ্ত টিজার দর্শকদের বহুদিনের প্রতীক্ষা আরও অনেকটাই বাড়িয়ে তুলেছে তা বলাই যায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget