এক্সপ্লোর

'Pushpa 3': অল্লু অর্জুন-রশ্মিকা মান্দানা জুটি ফিরবে ২০২৫ সালে? জোর কদমে চলছে 'পুষ্পা'র কাজ

'Pushpa' Franchise: ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে 'পুষ্পা ২'। সূত্র মতে, 'পুষ্পা ৩'ও শীঘ্রই মুক্তি পাবে। অল্লু অর্জুন এবং সুকুমার 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তার সুযোগ কাজে লাগাতে চান।

নয়াদিল্লি: অধীর আগ্রহে অপেক্ষায় অল্লু অর্জুনের (Allu Arjun) অনুরাগীরা। কবে আসবে 'পুষ্পা ২' (Pushpa: The Rule), সেই চিন্তায় সকলে। ঘোষণা করা হয় ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। এই আবহে শোনা যাচ্ছে অল্লু অর্জুন ও সুকুমার (Sukumar) 'পুষ্পা'র এই খ্যাতি যতটা সম্ভব ব্যবহার করে নেওয়া যায়, সেই চেষ্টা করছেন। দক্ষিণের এক সংবাদ সংস্থা সূত্রে খবর খুব শীঘ্রই মুক্তি পাবে 'পুষ্পা ৩'ও (Pushpa 3)। 

কবে মুক্তি পাবে 'পুষ্পা ৩'?

আগেই ঘোষণা করা হয়েছিল 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজি হাজির হবে তাদের তৃতীয় ছবি নিয়ে। সেই আবহেই শোনা যাচ্ছে ২০২৪ সালে 'পুষ্পা: দ্য রুল' মুক্তির পর ২০২৫ সালেই মুক্তি পাবে 'পুষ্পা ৩'। তৃতীয় ছবি মুক্তিতে বিশেষ দেরি করতে চান না তাঁরা। সুকুমারের সঙ্গে এই মুহূর্তে নিজের সমস্ত মনোযোগ 'পুষ্পা' ফ্র্যাঞ্চাইজিতেই দিতে চান অল্লু অর্জুন। 

খবর মিলেছিল আগেই, 'পুষ্পা ২' ও 'পুষ্পা ৩' ছবির কাজ একসঙ্গে করছেন তাঁরা। লম্বা একটি শিডিউল শেষ করেছেন পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুন। এবং তাতেই মনে করা হচ্ছে যে তাঁরা একসঙ্গে 'পুষ্পা: দ্য রুল' ও 'পুষ্পা ৩' দুই ছবিরই কাজ সারছিলেন। 'পুষ্পা ২' ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দুই ছবি মুক্তির মধ্যে বিশেষ ব্যবধান তাঁরা রাখতে চান না বলেই এমন তড়িঘড়ি কাজ শেষের চেষ্টা বলে দাবি সূত্রের। 'পুষ্পা: দ্য রাইজ' বা এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায় ২০২১ সালে, লকডাউনের ঠিক পরপরই। সেই বছরে এই ছবি ৩৬৫ কোটি টাকার ব্যবসা করে যা বিপুল ব্যবসা করা ভারতীয় সিনেমাগুলির অন্যতম। বক্স অফিসে এই ছবি মুক্তি পায় '৮৩'-র সঙ্গে, তবে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় লাভের অঙ্কের পরীক্ষায়।

আরও পড়ুন: 'Bastar: The Naxal Story': প্রকাশ্যে 'বাস্তার: দ্য নকশাল স্টোরি'র 'রক্তাক্ত' ট্রেলার, IPS অফিসারের চরিত্রে নজর কাড়লেন আদাহ্

'পুষ্পা' হচ্ছে ভারতের অন্যতম প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি। অল্লু অর্জুন এই ছবির জন্য অন্ধ্রপ্রদেশের জঙ্গলে শ্যুটিং সেরেছেন। আসন্ন 'পুষ্পা ২' ছবিতে মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাগ ফাসিলকে যার আভাস মিলেছিল প্রথম ছবির শেষে। আগের ছবির শেষে দেখা গিয়েছিল প্রতিশোধে আগুনে জ্বলছেন তিনি। এরপর কী হবে তা দেখার অপেক্ষায় সকলে। এই ছবিতেও শ্রীভল্লির চরিত্রে ফিরবেন রশ্মিকা মান্দানা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget