এক্সপ্লোর

Mika Vs Kangana: পঞ্জাবিদের সঙ্গে ঝামেলা কোরো না, ‘পুত্তর ইস তরফ মত আও!’, কঙ্গনাকে হুঁশিয়ারি মিকার

কঙ্গনার বিরুদ্ধে কৃষকদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ উঠেছে। গতকাল তার নিন্দা করে কঙ্গনাকে মিকা পরামর্শ দেন, তিনি যেন অভিনয় নিয়েই মাথা ঘামান!

মুম্বই: ‘পুত্তর ইস তরফ মত আও!’ এবার কঙ্গনা রানাউতকে হুঁশিয়ারি বার্তা মিকা সিংহের। চলতি কৃষক আন্দোলন নিয়ে পঞ্জাবের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে ট্যুইটে বিবাদ চলছে কঙ্গনার। পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের হাজার হাজার কৃষক কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের চালু করা তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার সহ কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। দিল্লি সীমান্তের নানা জায়গা অবরোধ করে রেখেছেন তাঁরা। এপর্যন্ত সরকারের সঙ্গে তাঁদের পাঁচ রাউন্ড বৈঠকেও বরফ গলেনি। আগামী মঙ্গলবার সারা ভারত ধর্মঘট ডেকেছেন কৃষকরা। কঙ্গনার বিরুদ্ধে কৃষকদের সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগ উঠেছে। গতকাল তার নিন্দা করে কঙ্গনাকে মিকা পরামর্শ দেন, তিনি যেন অভিনয় নিয়েই মাথা ঘামান! বৃহস্পতিবার এক ট্যুইটে এই পঞ্জাবি গায়ক লেখেন, তিনি নিজেকে কঙ্গনার অনুরাগী বলে মনে করলেও আন্দোলনকারী কৃষকদের সমাবেশে হাজির হওয়া এক বৃ্দ্ধা সম্পর্কে তাঁর মন্তব্য মেনে নিতে নারাজ। কঙ্গনার ওই মন্তব্যের নিন্দা করেছেন দিলজিত দোসাঞ্জ, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অ্য়ামি ভির্ক ও আরও অনেকে। আজকের ট্য়ুইটে মিকা লেখেন, আমার সব পঞ্জাবি ভাইদের বলব, শান্ত থাকুন। টিম কঙ্গনা আমাদের আলোচ্য় বিষয় নয়, ওদের সঙ্গে ব্যক্তিগত কোনও বাদ-বিবাদও নেই আমার। একটা ভুল করে ফেলেছেন, এখন দেখছেন, তার কী তীব্র প্রতিক্রিয়া হয়। সরি না বললেও ট্যুইটটা মুছে ফেলেছেন। আমাদের উদ্দেশ্য কৃষকদের পাশে দাঁড়ানো, তাই সেদিকেই নজর দিন। ক্ষ্যাপাটে, ওঁকে ওঁর মতো জীবন কাটাতে দিন। বেটা @KanganaTeam কর্ণ জোহর, রণবীর, হৃত্বিক বা বলিউডের অন্য় সেলেব্রিটির মতো সফট টার্গেটের বেলায় পার পেয়ে যাবেন, কিন্তু পুত্তরজি ইস তরফ মত আও (আমাদের সঙ্গে বিবাদ কোরো না)। এর আগেও মিকা কঙ্গনাকে বিদ্রুপ করেছেন, সোস্য়াল মিডিয়ায় ‘শেরনি’ সাজা, ভান করা সহজ। কিন্তু দুর্বল, বিপন্ন লোকজনকে সাহায্য করতে পারেন কিনা, সেটাই দেখুন। কঙ্গনা গত বৃহস্পতিবার দিলজিত্কে কর্ণ জোহরের ‘পোষ্য’ বলেও কটাক্ষ করেন, যা নিয়ে দিনভর দুজনের বাকযুদ্ধ চলে সোস্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget