এক্সপ্লোর

R Madhavan: FTII-এর নতুন সভাপতি হলেন আর মাধবন, ঘোষণা অনুরাগ ঠাকুরের

FTII: মাধবন অভিনীত 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' ভূয়সী প্রশংসা লাভ করে দর্শক ও সমালোচকদের।

কলকাতা: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) সভাপতি এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আর মাধবন (R Madhavan)। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেছেন,'অভিনেতা আর মাধবনের অভিজ্ঞতা ও মূল্য়বোধ এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে।' নতুন এই ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য় অভিনেতাকে শুভকামনাও জানিয়েছেন  কেন্দ্রীয় মন্ত্রী। 
 
উল্লেখ্য, অভিনেতা হওয়ার পাশাপাশি আর মাধবন একজন লেখক, পরিচালক এবং প্রযোজক। ২০০০ সালে মণি রত্নমের 'আলাই পাউথেয়'-এর মাধ্যমে তিনি তামিল ছবিতে খ্যাতি অর্জন করেন। তিনি চারটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।

 আরও পড়ুন...

কোমলতা বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করতে সাহায্য় করে দুধ, রয়েছে আরও একাধিক উপকার

প্রসঙ্গত, এফটিআইআই ভারতের একটি প্রিমিয়ার ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।  এটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। ইনস্টিটিউট ফিল্ম, টেলিভিশন এবং অ্যানিমেশনের বিভিন্ন কোর্স করানো হয়। এফটিআইআই-এর শেষ সভাপতি ছিলেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। অভিনেতা অনুপম খেরও এক বছর সভাপতির দায়িত্ব পালন করেন।

মাধবন অভিনীত 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' ভূয়সী প্রশংসা লাভ করে দর্শক ও সমালোচকদের। এই ছবি ভারতীয় রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের বায়োপিক। শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

উল্লেখ্য়, কিছুদিন পরেই এক পর্দায় দেখা যাবে 'সিঙ্ঘম' (Singham) অজয় দেবগণ (Ajay Devgn) ও 'থ্রি ইডিয়টস' (3 Idiots) অভিনেতা আর. মাধবনকে (R Madhavan)। আগামী সুপারন্যাচরাল থ্রিলার (supernatural thriller) ঘরানার ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম এখনও স্থির হয়নি। ছবির পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ক্যুইন' পরিচালক বিকাশ বহেল। ছবিটি আপাতত প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। 

ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarash) নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা করে লিখেছিলেন, 'আর মাধবন যোগ দিলেন অজয় দেবগণের সঙ্গে সুপারন্যাচরাল থ্রিলারের জন্য... আর মাধবন এই প্রথম অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন প্যানোরামা স্টুডিওজের সুপারন্যাচরাল থ্রিলারে, যার পরিচালক বিকাশ বহেল... ছবিটির - এখনও নাম স্থির হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget