এক্সপ্লোর

Radhika on Deepika: 'নতুন মায়েদের জন্য সিনেমা করা কঠিন', বঙ্গা আর দীপিকার সমস্যার মধ্যেই বললেন রাধিকা

Radhika Apte: সদ্য একটি সাক্ষাৎকারে, রাধিকাকে প্রশ্ন করা হয়েছিল,নতুন মা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করা সোজা কি না? উত্তরে রাধিকা বলেন,'আমার মনে হয় না ইন্ডাস্ট্রিটা নতুন মায়েদের জন্য খুব একটা সহজ জায়গা'

কলকাতা: সদ্যই সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে নিয়ে চর্চা তৈরি হয়েছে। সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবিতে থাকার কথা ছিল দীপিকার। কিন্তু দীপিকার সঙ্গে একাধিক বিষয়ে মতের অমিল হওয়ায় সেই ছবি ছেড়ে দিয়েছেন দীপিকা। এর মধ্যে একটা বড় মতের অমিল ছিল, কাজের সময়। দীপিকা বলেছিলেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। দীপিকার বাড়িতে সদ্যজাত কন্যাসন্তান রয়েছে, সেই কারণেই দীপিকা কার্যত গোটা দিনটা বাড়ির বাইরে কাটাতে চান না। কাজ ও পরিবারকে তিনি ব্যালেন্স করে চলতে চান। দীপিকা আর সন্দীপ রেড্ডি বঙ্গার এই বিবাদে অনেকেই তাঁদের দুজনের পাশে দাঁড়িয়েছেন। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে (Radhika Apte)। নতুন মা হিসেবে ইন্ডাস্ট্রিতে এসে কী কী সমস্যা তৈরি হতে পারে, সেই কথাই বলেছেন রাধিকা আপ্তে। তিনি এই কথাও বলেছেন যে, ইন্ডাস্ট্রি নতুন মায়েদের জন্য কাজ করার উপযুক্ত নয়।

নতুন মা হওয়ার পরে কাজ নিয়ে কী বলেছেন রাধিকা?

সদ্য একটি সাক্ষাৎকারে, রাধিকাকে প্রশ্ন করা হয়েছিল, নতুন মা হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করা সোজা কি না? উত্তরে রাধিকা বলেন, 'আমার মনে হয় না ইন্ডাস্ট্রিটা নতুন মায়েদের জন্য খুব একটা সহজ জায়গা। কারণ আমরা যে কীভাবে কাজ করব, সেটা আমরা জানি না।' রাধিকা আরও বলেছেন, 'আমাদের সিনেমার দুনিয়ায় কাজ করা খুবই কঠিন। কারণ আমরা একটা সিনেমা তৈরি করতে অনেকটা সময় ব্যয় করি। আমরা যেভাবে কাজ করি, সেই পদ্ধতিটাও ভীষণ কঠিন। কখনও কখনও আমাদের সন্তানকে একবার দেখারও সুযোগও মেলে না। তাই আমার মনে হয়, আমাকে এই ব্যাপারে এখন ভাবতে হবে।'

কী সমস্যা হয়েছিল সন্দীপ রেড্ডি বঙ্গা আর দীপিকা পাড়ুকোনের মধ্যে?

রাধিকার এই মন্তব্য যেন নতুন করে ফিরিয়ে এনেছে সন্দীপ রেড্ডি বঙ্গা আর দীপিকা পাড়ুকোনের মধ্যের বিতর্ক। সম্প্রতি সন্দীপ রেড্ডি বঙ্গা ও দীপিকা পাড়ুকোন মধ্যেও কাজ পরিচালনা নিয়ে মতবিরোধের কথা শোনা যাচ্ছে। সন্দীপ দীপিকার বেশ কিছু দাবি মেনে নিতে পারেননি বলেই দীপিকা ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। দীপিকা বলেছিলেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এই বিষয়ে দীপিকার পাশে দাঁড়িয়েছেন সেফ আলি খান ও অজয় দেবগণ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by A Rabbit’s Foot (@arabbitsfoot)

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget