এক্সপ্লোর

3 Idiots: নজর কেড়েও হারিয়ে গেলেন, এখন কেমন আছেন 'থ্রি ইডিয়েটস'-এর মিলিমিটার?

Entertainment News Update: 'থ্রি ইডিয়েটস' ছবিতে যিনি এই মিলিমিটার চরিত্রতে অভিনয় করেছিলেন, তাঁর আসল নামটাও জানলেন না অনেকেই।

কলকাতা: প্রথমটা তাকে দেখে চিনতেই পারেনি ব়্যাঞ্চো। আর তারপরেই সেই বিখ্যাত সংলাপ। 'ক্যায়সে পহেচানোগে... মিলিমিটার আব সেন্টিমিটার যো বন গ্যায়া হ্যায়' (কি করে চিনবেন? মিলিমিটার তো এখন সেন্টিমিটার হয়ে গিয়েছে)। ছোট চরিত্র হলেও, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই মিলিমিটার চরিত্রটি। আর 'থ্রি ইডিয়েটস' (Three Idiots) ছবিতে যিনি এই মিলিমিটার চরিত্রতে অভিনয় করেছিলেন, তাঁর আসল নামটাও জানলেন না অনেকেই।

রাহুল কুমার (Rahul Kumar)। এটাই আসল নাম 'থ্রি ইডিয়েটস'-এর মিলিমিটারের। তবে অভিনয় সফলতা পেলেও, তাঁর নামটা রয়ে গিয়েছিল আড়ালেই। তবে রাহুল কেবল এই একটা ছবিতে অভিনয় করেছেন এমনটা ভাবলে ভুল হবে। 'দ্য ব্লু আমব্রেলা' (The Blue Umbrella) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রাহুল। ওমকারা (Omkara) ছবিতেও করিনা কপূর খান (Kareena Kapoor Khan), অজয় দেবগণ (Ajay Devgan) ও সেফ আলি খান (Saif Ali Khan)-এর সঙ্গে অভিনয় করেছিলেন রাহুল। তবে তেমনভাবে নজর কাড়তে পারেনি। রাহুলকে খ্যাতি এনে দিয়েছিল 'থ্রি ইডিয়েটস'-ই। 

কিন্তু তারপরে? বলিউডে টিঁকে থাকার লড়াইটা বোধহয় এতটা সহজ নয়। খ্যাতি পেয়েও, কার্যত হারিয়ে যান রাহুল। তবে তিনি যে একেবারে কাজ পাননি এমনটা নয়। 'ফির ভি না মানে.. বততমিজ় দিল', 'নীলি ছত্রী ওয়ালে', 'ইয়াম হ্যায় হাম'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন রাহুল। তবে খ্যাতি পাননি। তেমনভাবে নজরেও আসেননি। কখনও বলিউড থেকে দূরত্ব বজায় রেখে, কখনও আবার কাজের একাধিক চেষ্টা করেও 'থ্রি ইডিয়েটস' -এর পরে তেমনভাবে নজরে আসতে পারেননি রাহুল। 

শেষবার রাহুলকে দেখা গিয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ 'বন্দিশ ব্যান্ডিড' (Bandish Bandid)-এ। তবে তিনি যে এই সিরিজে ছিলেন, সেটাই নজরে আসেনি অনেকেরই। ফলে বারে বারে অসফল হয়েও, কেরিয়ারকে বদল করেননি রাহুল। ছেড়েও দেননি কেরিয়ার। বরং তিনি বারে বারেই চেষ্টা করেছেন নজরে আসার। আর এখন, রাহুলকে দেখলে চেনাই যায় না। উচ্চতায় তিনি ছাড়িয়ে গিয়েছেন আমির খানকেও। তাঁর লুকও বেশ অনেকটাই বদলে গিয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Kumar (@isthis_rahul)

আরও পড়ুন: Priyanka Chopra: 'ভাগ্যিস মালতি আপনার মতো মা পেয়েছিল', প্রিয়ঙ্কা চোপড়াকে কেন বললেন অনুরাগী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget