এক্সপ্লোর

Rahul Roy Health Update: ডানদিক কাজ করছে না আশিকী অভিনেতা রাহুল রায়ের, তবে কাজ হচ্ছে ওষুধে ও চিকিৎসায়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত রাহুল রায়ের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসক এবং তাঁর জামাইবাবু সমীর সেন। তবে অভিনেতার শরীরের ডান দিকের অংশ, বিশেষ করে হাত, পা ও গোড়ালি নড়াচড়া করতে বিশেষ অসুবিধা হচ্ছে। তবে চিকিৎসায় ও ওষুধে কাজ হচ্ছে।

মুম্বই: ব্রেন স্ট্রোকে আক্রান্ত রাহুল রায়ের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসক এবং তাঁর জামাইবাবু সমীর সেন। তবে অভিনেতার শরীরের ডান দিকের অংশ, বিশেষ করে হাত, পা ও গোড়ালি নড়াচড়া করতে বিশেষ অসুবিধা হচ্ছে। তবে চিকিৎসায় ও ওষুধে কাজ হচ্ছে। প্রসঙ্গত, কারগিলে প্রচন্ড ঠান্ডায় শুটিং করতে গিয়ে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ‘আশিকী’ খ্যাত অভিনেতা রাহুল রায়। একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই নায়কের অসুস্থ হওয়ার খবরে সারা ভারতের বহু মানুষই নড়েচড়ে বসেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে রাহুলের চিকিৎসায় যুক্ত ডাক্তাররা প্রাথমিকভাবে জানান তাঁর কথা বলতে, লিখতে ও কারও কথা বুঝতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছে। একে ডাক্তারি পরিভাষায় অ্যাফাসিস বলে। রাহুলের অস্ত্রোপচার করার কথাও ভাবা হচ্ছে। এই বিশেষ অস্ত্রোপচারের পদ্ধতিগত নাম স্টেন্টিং। এই অ্যাফাসিস সাধারণত হয় হঠাৎ করে স্ট্রোক কিংবা মাথায় আঘাত লাগার কারণে হয়। কাশ্মীরের কারগিলে প্রচণ্ড ঠাণ্ডায় শুটিং করার সময় রাহুল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। ৫২ বছরের অভিনেতাকে প্রথমে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। বৃহস্পতিবার তাঁকে হেলিকপ্টারে করে শ্রীনগর থেকে মুম্বই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন সেনারাই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় আইসিইউতে। অভিনেতার স্ত্রী ও বোন প্রিয়াঙ্কাকে জানানো হয়। প্রিয়াঙ্কা ও জামাইবাবু সমীর সেন ছুটে আসেন। অভিনেতা নানা পাটেকর এবং তাঁর ছেলে মল্লারও রাহুলকে সহায়তা করার জন্য এগিয়ে যান। জানা যাচ্ছে রাহুল, পরিচালক নীতীন গুপ্তার একটি ছবিতে কর্নেলের ভূমিকায় অভিনয় করছিলেন। ঠিক ছিল সতেরো দিন ধরে শুটিং হবে কারগিলে। শুটিংয়ের আর মাত্র দু'দিন থাকার সময়ে অসুস্থ হয়ে পড়েন রাহুল। রাহুল রয়ের সহ–অভিনেতা নিশান্ত মালকানি জানিয়েছেন, মঙ্গলবার এই ঘটনা ঘটে। সোমবার রাতেও তিনি ঠিক ছিলেন। রাহুল রায় কারগিলের মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রার আবহাওয়া সহ্য করতে পারেননি। মঙ্গলবার ইউনিটের সকলেরই প্রাথমিকভাবে রাহুলকে অসুস্থ লাগছিল। তিনি সংলাপ ভুলে না গেলেও সেগুলিকে সাজিয়ে বলতে পারছিলেন না। বিরতি নিয়ে সন্ধ্যায় তিনি একটু অদ্ভুত আচরণ করেন। দিশেহারা লাগতে থাকে তাঁকে। তখনই বিপদের আঁচ পেয়ে তাঁকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
Tollywood News: অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
অঙ্গদানে এগিয়ে নারী, পিছিয়ে পুরুষেরা! বাস্তব গল্পকেই পর্দায় নিয়ে আসবে শিবপ্রসাদের সিনেমা, কলমে জিনিয়া
Mamata Banerjee-Dev: দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!
দেবের আবেদনে সায় মুখ্যমন্ত্রীর! টলিউডের টেকনিশিয়ান্সরা এবার পেতে চলেছেন বড় সুবিধা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
Embed widget