এক্সপ্লোর

Raima Sen: সিনেমা নিয়ে বিতর্ক নতুন নয়, ভয় পেলে চলবে না: রাইমা সেন

Raima Sen News: ধর্ম থেকে শুরু করে দাঙ্গা.. একাধিক বিষয়েই আপত্তি দেখা দিয়েছিল এই ছবি নিয়ে। সেই চর্চা, আপত্তি এতটাই যে সিনেমাটি যাতে রিলিজ় না হয়, সেই জন্য হুমকি ফোন পর্যন্ত গিয়েছিল রাইমার কাছে

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: এই ছবি নিয়ে, ছবির মুক্তি নিয়ে কম চর্চা হয়নি। সেই চর্চা, বিতর্ক এতটাই যে নায়িকাকে হুমকি ফোন পর্যন্ত হজম করতে হয়েছে! তবুও.. শিল্প বোধহয় অদম্য। তাই, চর্চা, বিতর্ক পেরিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে রাইমা সেনের (Raima Sen)-এর নতুন ছবি, 'মা কালী' (Maa Kaali)। আর সেই ছবি মুক্তির আগে, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে মন খুলে ছবির কথা, মনের কথা বললেন 'মা কালী'-র নায়িকা রাইমা। 

স্বাধীনতা যুদ্ধ, হিন্দু মুসলমান দাঙ্গা থেকে শুরু করে, সমাজের একটি অস্থির সময়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। চিত্রনাট্যই কী এই ছবিকে বাছার একমাত্র কারণ ছিল রাইমার কাছে? অভিনেত্রী বলছেন, 'আমি এখন কেরিয়ারের যে জায়গায় রয়েছি, তাতে কেবলমাত্র এমন চরিত্রে অভিনয় করতে চাই যেগুলো মানুষের মনে প্রভাব ফেলবে। এই ছবির চিত্রনাট্যে বাঙালিদের কথা, বাংলার কথা, বাঙালিদের লড়াইয়ের ছবিটা ভারি সুন্দরভাবে আঁকা হয়েছে। নিজে একজন বাঙালি হওয়ার কারণেই বোধহয়, মনে হয়েছিল এই ছবিটা খুব জরুরি। সেই কারণেই রাজি হয়েছিলাম।'

ছবি মুক্তির আগেই চর্চার কেন্দ্রে। ধর্ম থেকে শুরু করে দাঙ্গা.. একাধিক বিষয়েই আপত্তি দেখা দিয়েছিল এই ছবি নিয়ে। সেই চর্চা, আপত্তি এতটাই যে সিনেমাটি যাতে রিলিজ় না হয়, সেই জন্য হুমকি ফোন পর্যন্ত গিয়েছিল রাইমার কাছে। সোশ্যাল মিডিয়ার যুগ বলেই কি মানুষের ছবি না দেখেই সেটা নিয়ে ধারণা তৈরি করার প্রবণতা বাড়ছে? রাইমা বলছেন, 'বাধা তো যে কোনও কাজেই আসে। যতক্ষণ নিজেদের কাছে পরিষ্কার থাকছি, নিজেদের কাছে উত্তর থাকছে, ততক্ষণ ভয় পাওয়ার তো কোনও কারণ নেই। আমাদের এগিয়ে যেতেই হবে।'

এত তরজা ছবি নিয়ে.. আদৌ কি 'মা কালী'-র মধ্যে এমন কোনও বিষয় আছে যা মানুষের ভাবাবেগকে আঘাত করতে পারে? রাইমা বলছেন, 'ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, বাংলার ইতিহাসের কথা তুলে ধরেছে এই ছবি। যে সমস্ত ঘটনা দেখানো হয়েছে, তার কোনোটাই কল্পিত হয়। যদি কারও কষ্ট হয়, খারাপ লাগে.. তাহলে তাঁর মনে থাকা উচিত এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। একটা বিশেষ সময়কে এই ছবির নির্মাকাতা তুলে ধরেছেন। গল্পের মোড়কে হলেও, বলেছেন সত্যিটাই।' রাইমা আরও বলেন, 'সিনেমা নিয়ে চর্চা, বিতর্ক এই নতুন নয়। আগেও হয়েছে। এর আগে তো এই সমস্ত বিষয় নিয়ে ছবি তৈরি প্রায় অসম্ভব ছিল। কত খবর তো শহরের বাইরেই যেত না। এখন আমরা অনেক এগিয়েছি। এখন তো মোবাইলেও একটা গোটা সিনেমা তৈরি করে ফেলা যায়। আর সোশ্যাল মিডিয়া এতটাই এগিয়ে গিয়েছে যে মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া যায়।'

'মা কালী' সিনেমাটায় রাইমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কী ছিল? রাইমা বলছেন, 'গোটা ছবিটাই বেশ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। ছবির প্রথমার্ধের জন্য ওজন বাড়িয়েছিলাম আমি। আবার ছবির দ্বিতীয়ার্ধের জন্য ৫ কেজি ওজন কমাতে হয়েছিল খুব কম সময়ের মধ্যে। মাত্র ১০ দিনে এই ৫ কেজি ওজন কমাতে হয়েছিল। এই সিনেমাটায় আমার অনেক অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে যেটা বেশ নতুন।'

আরও পড়ুন: Mimi Chakraborty: মানুষ বাংলা ছবির জন্য হলে যেতে চান না, অথচ আমি ইংরাজি বললেই ট্রোলিং শুরু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget