এক্সপ্লোর

Raj Subhashree Covid Positive: ফের করোনা সংক্রমিত রাজ-শুভশ্রী

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

কলকাতা: বিনোদনের জগতে করোনার হানা অব্যাহত। একের পর এক তারকা করোনায় (Coronavirus) আক্রান্ত হচ্ছেন। টিকাকরণ হয়ে যাওয়ার পরও কেউ প্রথমবার মারণ ভাইরাসে (Covid19) আক্রান্ত হচ্ছেন। আবার কেউ দ্বিতীয় কিংবা তৃতীয়বার করোনায় আক্রান্ত হচ্ছেন। সদ্যই খবর পাওয়া গিয়েছিল কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান শ্রীজাত। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'

এবার খবর পাওয়া গেল দ্বিতীয়বার এই মারণ রোগে আক্রান্ত হলেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন তাঁরা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।

এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, 'শুভশ্রী এবং আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। প্রত্যেকে সুরক্ষিত থাকুন, মাস্ক পরে থাকুন। আর অবশ্যই যাতবীয় কোভিডবিধি মেনে চলুন।'

আরও পড়ুন - Katrina Kaif New Home: নতুন বিলাসবহুল বাড়ির ছবি শেয়ার করলেন ক্যাটরিনা

কলকাতার অভিজাত আবাসন আরবানায় এবার থাবা বসাল করোনা। বাড়তে বাড়তে আরবানায় সংক্রমিত হয়েছেন ৪১ জন। আরবানা আবাসনকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল পুরসভা। আরবানার টাওয়ার ওয়ানে সংক্রমিত হয়েছেন ৭ জন, টাওয়ার থ্রিতে ২ জন, টাওয়ার ফোরে ৬ জন, টাওয়ার ফাইভে ৮ জন, টাওয়ার সিক্সে ১০ জন এবং টাওয়ার সেভেনে আক্রান্ত হয়েছেন ৮ জন। প্রশ্ন উঠেছে, আরবানায় বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কি এই লাগামছাড়া সংক্রমণ?

প্রসঙ্গত, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী পার্ণো মিত্র, পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় এবং বিনোদন জগতের আরও অনেক শিল্পীরা।

সেরা শিরোনাম

Rakul Preet Singh: 'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
'সৈন্য পরিবারের মেয়ে আমি..', বাড়িতে আয়কর দফতর হানার খবর ছড়িয়ে পড়তেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget