এক্সপ্লোর

Raj Subhasree Update: করোনাকালে স্বাভাবিক শৈশব হারাচ্ছে ইউভান, 'সব সেরে উঠবে' ভরসা রাজের

করোনাকালে কার্যত গৃহবন্দি শিশুরা হারিয়েছে তাদের স্বাভাবিক শৈশব। তাদের মধ্যে একজন ইউভানও। করোনা কেড়েছে তার জীবনের স্বাভাবিক ছন্দ। 

কলকাতা: 'বাইরে বেরনো বারণ, বন্ধুদের সঙ্গে খেলা বারণ, মা-বাবার সঙ্গে দেখা করা বারণ... কত বাধা, আর নিয়মকানুন!' একরত্তি ইউভানের ছবি পোস্ট করে লিখছেন বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সত্যিই তো। করোনাকালে কার্যত গৃহবন্দি শিশুরা হারিয়েছে তাদের স্বাভাবিক শৈশব। তাদের মধ্যে একজন ইউভানও (Yuvaan)। করোনা কেড়েছে তার জীবনের স্বাভাবিক ছন্দ। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ভিডিও পোস্ট করেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, আরবানার অন্দরের সবুজ মাঠে খেলে বেড়াচ্ছে ইউভান। নীল পোশাক আর এলো চুলে একরত্তি কখনও মুঠো করে ধরছে মাঠের ঘাস, কথনও হেসে উঠছে খলখলিয়ে। ছোট্ট ভিডিও পোস্ট করে রাজ লেখেন, 'বাইরে বেরনো বারণ, বন্ধুদের সঙ্গে খেলা বারণ, মা-বাবার সঙ্গে দেখা করা বারণ... কত বাধা, আর নিয়মকানুন! প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে।' রাজের এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) মন্তব্য করেন, 'আমার সাহসী সন্তান।'

করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিভৃতবাসে ছিলেন দুজনেই। ক্যালেন্ডার অনুযায়ী ১০ জানুয়ারি তাঁদের নিভৃতবাস শেষ হওয়ার কথা। গত ৪ জানুয়ারি কোভিড রিপোর্ট হাতে পেয়েছিলেন তাঁরা। তারকা জুটি সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। 

Soha Ali Khan: মায়ের সঙ্গে কাজ করা ভয়ঙ্কর! কেন এমন বললেন সোহা?

আইসোলেশনের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রাজ। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নেন রাজ। সেখানে দেখা গিয়েছে সাদা পোশাকে বসে রয়েছেন শুভশ্রী। সামনে জ্বলছে সুগন্ধী মোমবাতি। চোখ বন্ধ করে যোগাসনে মগ্ন নায়িকা। ছোট্ট এই ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, 'কোয়ারেন্টিনে যোগাসন করেছেন শুভশ্রী।'  রাজের এই ভিডিওতে শুভশ্রী লিখেছেন, 'তুমি এই সমস্তটা ভিডিও করেছো!' অর্থাৎ চোখ বন্ধ করে যোগভ্যাগ করছিলেন শুভশ্রী। সেই ফাঁকেই চুপি চুপি নায়িকাকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। নায়িকা জানতেনই না সে কথা। সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করা পোস্ট দেখে অবাক নায়িকা। শুভশ্রীর কানে দেখা গিয়েছে ইয়ারপড। কাজেই নায়িকা কিছু শুনতেও পাননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি

ভিডিও

Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget