এক্সপ্লোর

'Picasso' Poster Out: চিত্রশিল্পীর ভূমিকায় টোটা, প্রকাশ্যে 'পিকাসো'র প্রথম মূল পোস্টার

'Picasso': সিরিজের কাহিনির সূত্রপাত একজন সাংবাদিককে নিয়ে, নাম শ্রেয়া। হঠাৎই তার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান। বিক্রম ফরেন্সিক বিভাগে ফটোগ্রাফার হিসাবে কাজ করতেন।

কলকাতা: ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। পরিচালনা ও প্রযোজনায় রাজা চন্দ (Raja Chanda)। সিরিজের নাম এতদিনে সকলেরই জানা, 'পিকাসো'। আজ প্রকাশ্যে এল সিরিজের মূল পোস্টার ('Picasso' Main Poster Out)।

'পিকাসো' সিরিজের মূল পোস্টার প্রকাশ্যে

'পিকাসো' ওয়েব সিরিজে চিত্রকরের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজে অভিনেতা ও অভিনেত্রীদের প্রথম লুকের ঝলক। মুক্তি পেয়েছিল মোশন পোস্টারও। এবার সামনে এল মূল পোস্টার। সিরিজটি দেখা যাবে 'ক্লিক' ওয়েব প্ল্যাটফর্মে। প্রখ্যাত পরিচালক রাজা চন্দের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে থ্রিলারধর্মী সিরিজটি। অভিনয়ে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাভ্যা ভৌমিককে।

সিরিজের কাহিনির সূত্রপাত একজন সাংবাদিককে নিয়ে, নাম শ্রেয়া। হঠাৎই তার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান। বিক্রম ফরেন্সিক বিভাগে ফটোগ্রাফার হিসাবে কাজ করতেন। তিনি জানতে পারেন পলাশ মুখোপাধ্যায় নামে উত্তর কলকাতার বাসিন্দা, জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্রশিল্পী আছেন, যাঁকে সবাই পিকাসো বলে ডাকে। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী। কিন্তু দুটি প্রতিকৃতি আঁকার পরে একটি অদ্ভুত ঘটনা ঘটে। যাঁদের ছবি তিনি আঁকেন, রহস্যজনকভাবে তাঁদের দু'জনেরই অকালমৃত্যু হয়। পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, পিকাসোর কাছে যায় এই ঘটনাটি নিয়ে প্রতিবেদন তৈরি করতে। কিন্তু ঠিক এই সময়েই আরেকটি ঘটনা ঘটে। একজন উঠতি মডেল যাকে পিকাসো এঁকেছিলেন, তিনিও মারা যান।

কাহিনির প্রত্যেক প্রেক্ষাপটে, পরতে পরতে গভীর রহস্যের ঘটনাবলী আরও ঘনীভূত হয়ে ওঠে। ফুটে ওঠে মারাত্মক প্রতিচ্ছবি। এই গল্পটি অন্বেষণ করতে গিয়ে শ্রেয়া অন্য কোনও রহস্যের উন্মোচন করতে শুরু করে? এই অকস্মাৎ মৃত্যুগুলোর পিছনে কার হাত রয়েছে? কেনই বা খুনগুলো করা হয়েছিল এবং পিকাসোকে অনুসরণ করার পিছনে কার, কী অভিসন্ধি থাকতে পারে? রহস্যের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শীঘ্রই, Klikk OTT প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: 'Tumii Je Amar Maa': আরোহী ও অনির সম্পর্কে ফের মল্লারের প্রবেশ? বিয়ের সম্পর্কে এবার সত্যিই ইতি?

এই চিত্রকরের চরিত্র প্রসঙ্গে টোটা বলেছিলেন, 'ক্লিক ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে এই প্রথম আমার কাজ। গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। আমার চরিত্র একজন চিত্রকরের। এই চরিত্রে আমি আগে অভিনয় করলেও পলাশ মুখোপাধ্যায়ের চরিত্রটা বেশ আলাদারকম। আমি চাই দর্শক সিরিজের মধ্যে দিয়েই আমার চরিত্রটাকে আবিস্কার করুক।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget