এক্সপ্লোর

Rajdeep's Diet Secret: ডায়েট থেকে বাদ ময়দা, চিনি! রাজদীপ দিন শুরু করেন 'বুলেট কফি' দিয়ে

Actor Rajdeep's Diet Secret: নিয়মিত শরীরচর্চার সঙ্গে সঙ্গে, রোজের খাওয়াদাওয়ার তালিকায় কী রাখেন অভিনেতা? জেনে নেওয়া যাক রাজদীপের 'ফিটনেস-সিক্রেট'।

কলকাতা: টলিউডের নতুন প্রজন্মের মধ্যে অধিকাংশ নায়ক-নায়িকাই বেশ ফিটনেস ফ্রিক। শরীরচর্চার সঙ্গে সঙ্গে তাঁরা মেনে চলেন নিজস্ব খাওয়াদাওয়ার নিয়মও। এই তালিকায় অন্যতম অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Ghupta)। ধারাবাহিক থেকে শুরু করে একাধিক ওয়েব সিরিজ, রাজদীপ এখন বেশ পরিচিত নাম। নিয়মিত শরীরচর্চার সঙ্গে সঙ্গে, রোজের খাওয়াদাওয়ার তালিকায় কী রাখেন অভিনেতা? জেনে নেওয়া যাক রাজদীপের 'ফিটনেস-সিক্রেট'। 

অভিনেতা বলে কাজের সৌজন্যে অনেক সময়ই খাওয়াদাওয়ায় একটু অনিয়ম হয় রাজদীপের। তবে রোজকার ডায়েটে অভিনেতার পছন্দ ঘরের খাবার। রাজদীপ বলছেন, 'সকাল, দুপুর আর রাত, এই ৩ বেলার মধ্যে একবেলার ভারী খাবার বাদ দিই আমি। কফি আমার ভীষণ প্রিয়। সকালে 'বুলেট কফি' খেয়ে দিন শুরু করি আমি। এই কফি বানানোর একটা বিশেষ পদ্ধতি রয়েছে। একটু কড়া কালো কফির মধ্যে ফেলে দিতে হয় এক চামচ দেশি ঘি। তবে একেবারে খাঁটি দেশি ঘি এদিকে অমিল, তাই আমি মাখন ব্যবহার করি। অনেকেই ডায়েটে গরম জলে লেবু-মধু বা অ্যাপেল সিডার ভিনিগার খান। তবে এতে অনেক সময় হজমের সমস্যা হতে পারে। এই বুলেট কফিটা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফ্যাট কমাতে প্রত্যক্ষভাবে খুব একটা সাহায্য না করলেও, হজম ক্ষমতা বাড়ায় এই বুলেট কফি। গ্যাসের সমস্যাও কমায়।'

সারাদিনের খাবার হিসেবে, বাড়ির খাবারই পছন্দ করেন রাজদীপ। অভিনেতা বলছেন, 'শ্যুটিং থাকলেও আমি বাড়ির খাবারই নিয়ে যাই। আমি ভাত ভালবাসি। তাই অল্প হলেও দুপুরে ও রাতে ভাত খাই। ডায়েট থেকে আমার তিনটে জিনিস এক্কেবারে বাদ ময়দা, চিনি আর ঘি। রাতে আমি একটু আমিষ খাবারই ভালবাসি। আর নিরামিষের মধ্যে আমার প্রিয় হল আলুপোস্ত। সবজির মধ্যে আমার ভীষণ প্রিয় ঢেঁড়শ। এই সবজির যে কোনও আইটেমই আমার ভীষণ প্রিয়।'

রাজদীপ ফিটনেস ফ্রিক। রোজ কী জিমে যান অভিনেতা? একটু হেসে রাজদীপ বললেন, 'কাজের চাপে সবসময় তা হয় না। রোজ জিমে যাওয়া না হলেও, বাড়িতেই নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করি। অথবা হাঁটাহাঁটি। মোট কথা, রোজ কিছু না হলেও শরীরচর্চাটা জরুরি।'

আরও পড়ুন: Nachiketa Exclusive: ‘আমি ট্রেন্ডসেটার, সবসময় সমাজকে থাপ্পড় মারছি’, জন্মদিনে নচিকেতা

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RAJDEEP GUPTA (@rajdeep.gupta)

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget