এক্সপ্লোর

Rajdeep-Sharmistha: প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার, এবার কোন স্বাদের গল্প শোনাবেন রাজদীপ-শর্মিষ্ঠা?

Tollywood Update: রাজদীপ-শর্মিষ্ঠার সিনেদুনিয়ায় সফর শুরু করার কথা ছিল এই ছবিটির হাত ধরেই। তবে এই ছবির কাজ চলাকালীনই করোনা পরিস্থিতি উপস্থিত হয়। ফলে বন্ধ করে দিতে হয় 'মন পতঙ্গ'-র কাজ

কলকাতা: প্রথম ছবিই এনে দিয়েছে জাতীয় পুরস্কার, আর এবার দ্বিতীয় ছবির প্রস্তুতিও সেরে ফেললেন শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল। তাঁদের দ্বিতীয় ছবি 'মন পতঙ্গ' (Mon Potongo)-র টিজার ও পোস্টার মুক্তি পেল। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দিয়েই সফর শুরু হবে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালকদ্বয়ের এই ছবির। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা ফিচার ফিল্মের বিভাগে প্রদশর্নের জন্য নির্বাচিত হয়েছে এই ছবিটি।

রাজদীপ-শর্মিষ্ঠার সিনেদুনিয়ায় সফর শুরু করার কথা ছিল এই ছবিটির হাত ধরেই। তবে এই ছবির কাজ চলাকালীনই করোনা পরিস্থিতি উপস্থিত হয়। ফলে বন্ধ করে দিতে হয় 'মন পতঙ্গ'-র কাজ। তারপরেই 'কালকক্ষ' ছবিটি নিয়ে পরিকল্পনা শুরু করেন রাজদীপ-শর্মিষ্ঠা। সেই ছবিই জাতীয় পুরস্কার নিয়ে এসেছিল নতুন পরিচালকদ্বয়ের ঘরে। আর এবার, 'মন-পতঙ্গ' ছবিতে কী গল্প বলবেন তাঁরা? 

এই ছবির গল্প এক মুসলিম ছেলে ও এক হিন্দু মেয়েকে ঘিরে যাঁরা ভালবাসে একে অপরকে। কিন্তু পরিবার থেকে মেনে নেয় না তাঁদের সম্পর্ক। মৃত্যুভয়ে ও দুজন একসঙ্গে থাকতে গ্রাম থেকে শহরে পালিয়ে আসে তাঁরা। হাজার হাজার মানুষের মতোই ফুটপাতে শুরু হয় তাঁদের জীবন। সেই রাস্তার ধারেই একটি আসবাবের দোকানে এমন একটি চেয়ার রাখা থাকে, যেখানে বসলে রাজা-রানীর মতোই দেখাবে। সেই ছেলে ও মেয়েটির সাধ হয়.. ওই চেয়ারে একবার বসার। তবে সামাজিক পরিস্থিতি তাঁদের সেই স্বপ্নকে সত্যি হতে দেয় না। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে... তারা কী পারবে সেই স্বপ্নকে পূর্ণ করতে? সেই উত্তর পাওয়া যাবে 'মন পতঙ্গ' ছবিতে। 

এই ছবি নিয়ে পরিচালকদ্বয় বলছেন, 'এই শহরে একজন ফুটপাতবাসী হন বা একজন কোটিপতি.. সবাই স্বপ্ন দেখতে ভালবাসেন। আর সেই স্বপ্নপূরণের জন্য অস্থির হয়ে থাকেন সবসময়। এই স্বপ্নপূরণ করতেই মানুষ কখনও অনৈতিক হয়ে পড়ে, কখনও হিংস্র হয়ে পড়ে। এমনই এক পরিস্থিতিকে তুলে ধরবে 'মন পতঙ্গ'। আমরা ভীষণ খুশি, এই ছবিটা আমাদের নিজেদের শহর কলকাতা থেকেই সফর শুরু করছে। আশা করি মানুষের ভাল লাগবে।' অরোরা ফিল্মস কর্পোরেশনের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। আগামী বছরে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।

আরও পড়ুন: Top Social Post: নতুন সদস্যের জন্য অধীর অপেক্ষা শুভশ্রীর, ইশার 'অন্তরমহল'-এর গল্প, আজকের সোশ্যালে নজরকাড়া কারা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget