এক্সপ্লোর

Jailer: বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে মুক্তি পেল রজনীকান্তের 'জেলার', ছবি দেখতে জাপান থেকে এলেন দম্পতি

Rajinikanth's Jailer: দুই বছর পর ফের বড়পর্দায় ফিরলেন রজনীকান্ত।

কলকাতা: রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer)  নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে  মুক্তি পেল এই ছবি। বরাবরের মত এই ছবি মুক্তির আগেও হিমালয়ান ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন থালইভা। আর সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্য়ে বলেছেন, 'ছবিটি দেখুন এবং কেমন হয়েছে আমাকে জানান'।

উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের (Japan) ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছেন তাঁরা।

আরও পড়ুন...

(পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের

ইয়াসুদা হিদেতোশি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'জাপানে একদিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমি অপেক্ষা করতে চাই না। তাছাড়া সেখানার প্রেক্ষাগৃহগুলো ভীষণই শান্ত-চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমি সেই উন্মাদনাটা মিস করতে চাইনা।'

রজনীকান্তের (Rajinikanth) আরেক অনুরাগী লিখেছেন, 'আমার অনুমান এই ছবিটা রজনীকান্তের কেরিয়ারে একটা মাইলফলক হয়ে থেকে যাবে।' অন্য আরেক ভক্ত বলেন, 'আমি আমার পরিবার এবং বন্ধু সবার জন্য মোট ১৫টা টিকিট কেটেছি। এই ছবি ব্লকব্লাস্টার হবেই।'

নেলসন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তামান্না (Tamannah)। এই ছবিতে  সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিরুদ্ধ, যা ইতিমধ্যেই সুপার হিট।

শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির। সাম্প্রতিককালের অতীতে এমন ঘটনা আর ঘটেনি। ফলে এই ছবিটি হিট করছে সেটা সুস্পষ্ট।

প্রসঙ্গত, চেন্নাই ও বেঙ্গালুরুর একাধিক অফিসে ঘোষণা করা হল ছুটি। যাতে কর্মীরা অফিসের চিন্তা না করেই প্রেক্ষাগৃহে গিয়ে থালাইভার নতুন সিনেমা দেখে আসতে পারেন। কিছু কিছু সংস্থা তো ছুটি ঘোষণা করেই থামেননি। আরও এক ধাপ এগিয়ে তারা কর্মচারীদের হাতে তুলে দিয়েছেন বিনামূল্যে 'জেলার' ছবির টিকিটও। 

উল্লেখ্য়, দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget