এক্সপ্লোর

Dunki: অস্কারের মঞ্চে যাবে 'ডাঙ্কি' ! মনোনয়নের জন্য পাঠানো হবে হিরানির ছবি

Dunki to Oscars: বক্স অফিসে হইহই করে চলছে শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি'। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নাকি অস্কারে যাবে! এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বিটাউনে। কতটা সত্যি?

নয়াদিল্লি: ২০২৩ সাল শাহরুখের (Shah Rukh Khan) কাছে 'কামব্যাক ইয়ার' বলা চলে। দীর্ঘ ৪ বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছে শাহরুখ জাদু। ২০২৩-এর শুরু থেকেই 'পাঠান', 'জওয়ান'-এর পর বছরের শেষে মুক্তি পায় 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে এই প্রথম অভিনয় করেন শাহরুখ। আর হিরানি-খানের ছবি বক্স অফিসে ঝড় তুলতে থাকে মুক্তির প্রথম দিন থেকেই। এবার 'ডাঙ্কি'কে (Dunki) ঘিরে শোনা গেল অস্কারের মঞ্চে মনোনয়নের জন্য পাঠানো হতে পারে এই ছবিটি। কী জানালেন পরিচালক ?

কমেডি ঘরানার এই ছবির মাধ্যমেই শাহরুখ তাঁর অনুরাগী ছাড়াও আরও অনেক দর্শকের কাছে পৌঁছে গিয়েছেন। তাদের মন জয় করেছেন। প্রেক্ষাগৃহে যেখানে এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই হইহই করে চলছে, মানুষ ছবিটি দেখছেন, সমালোচনা-প্রশংসা দুটিই হচ্ছে। আর এরই মাঝে সূত্রের খবরে জানা গিয়েছে এই ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কারের (Oscars) জন্য পাঠানো হতে পারে। তবে ভারতের মনোনীত ছবি হিসেবে এটি পাঠানো হবে নাকি কোনও বিশেষ বিভাগের জন্য ছবিটির মনোনয়ন জমা করা হবে তা এখনও স্পষ্ট নয়। এই ছবিটি অস্কারে পাঠানো হলে, এ নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত তিনটি ছবি অস্কারে পাঠানোর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।

Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ১৮ তম দিনে অর্থাৎ তৃতীয় রবিবার ৮ জানুয়ারি ৪.২৫ কোটি টাকা আয় করেছে। এই ছবি এখনও অবধি ঘরে তুলেছে মোট ২১৬ কোটি টাকারও বেশি। তথ্য বলছে, প্রথমদিনেই 'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছিল। তবে প্রভাসের 'সালার' (Salaar) ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছিল সালার। ৯৫ কোটি আয় করেছিল প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করে শাহরুখের 'ডাঙ্কি।'

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' (Animal) ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই।

আরও পড়ুন: Shaan on Rashid Khan Death: শেষ দেখা হল না উস্তাদকে, রাশিদের মৃত্যুদিনে মঞ্চেই শান গেয়ে উঠেছিলেন, 'আওগে যব তুম ও সাজনা...'

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget