এক্সপ্লোর

যাঁরা বিয়েতে উপস্থিত হতে পারেননি, তাঁদের জন্য কী করলেন রাজকুমার রাও ও পত্রলেখা?

রাজকীয়ভাবে বিয়ের আসর বসেছিল বলিউডের জনপ্রিয় জুটির। অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখেননি। কিন্তু যাঁরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাঁদের জন্য কী বিশেষ আয়োজন করলেন 'সিটিলাইটস' জুটি?

মুম্বই: গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha Paul) সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। যদিও শুধুমাত্রই তাঁদের রাজকীয় বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন না। বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাও উপস্থিত ছিলেন। ফারহা খান, হনশল মেহতা, অনুরাগ বসু, অনুভব সিনহা এবং আরও বেশ কিছু তারকাকে রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়েতে হাজির থাকতে দেখা গিয়েছে। রাজকীয়ভাবে বিয়ের আসর বসেছিল বলিউডের জনপ্রিয় জুটির। অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখেননি। কিন্তু যাঁরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাঁদের জন্য কী বিশেষ আয়োজন করলেন 'সিটিলাইটস' জুটি?


যাঁরা বিয়েতে উপস্থিত হতে পারেননি, তাঁদের জন্য কী করলেন রাজকুমার রাও ও পত্রলেখা?

আরও পড়ুন - ক্যাটরিনা কাইফের স্পেশাল ব্রাইডাল মেহেন্দির খরচ শুনেছেন? চোখ কপালে অনুরাগীদের

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার নিমন্ত্রণ ছিল রাজকুমার রাও ও পত্রলেখা পালের বিয়েতে। কিন্তু কোনও কারণবশত তিনি বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে মাসাবা গুপ্তা জানিয়েছেন যে, বিয়েতে তিনি উপস্থিত না হতে পারার পর কী করলেন রাজকুমার-পত্রলেখা। ছবিতে দেখা যাচ্ছে, যে সমস্ত অতিথিরা বিয়ের অনুষ্টানে হাজির থাকতে পারেননি, তাঁদের জন্য মিষ্টি এবং বিশেষ একটি চিঠি উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি।

রাজকুমার রাও এবং পত্রলেখার পাঠানো মিষ্টির সঙ্গে চিঠিতে লেখা রয়েছে, 'গত এগারো বছর প্রিয় বন্ধু হিসেবে সম্পর্কে থাকার পর অবশেষে আমরা চণ্ডীগড়ে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। নানারকম পরিস্থিতির কারণে এই বিশেষ দিনে আপনার সঙ্গে আমাদের দেখা হয়নি। কিন্তু সামান্য কিছু উপহারের মাধ্যমে আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ আপনার সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রত্যেককে ভালোবাসা, পত্রলেখা এবং রাজকুমার'। এমন বিশেষ বার্তার সঙ্গে লাড্ডু উপহারে পাঠিয়েছেন তাঁরা। এই ছবি শেয়ার করার সময় মাসাবা গুপ্তা লেখেন, 'দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে হয়েছেন। শুভেচ্ছা।'

প্রসঙ্গত, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধবে আবদ্ধ হয়েছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও তাঁরা জুটি বাঁধলেন। বিয়ের নানা ছবি এবং ভিডিও নিজেদের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন দুই তারকা।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget