এক্সপ্লোর

'Stree 2': ফের রাজকুমার-শ্রদ্ধার জুটি, হরর কমেডি 'স্ত্রী' ছবির দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু

'Stree 2' Update: এদিনের ভিডিও দেখে মনে করা হচ্ছে যে এবারের ছবির দ্বিতীয় ভাগে দু'জন ভুতের সন্ধান মিলবে। এবারের ট্যাগলাইনে লেখা রয়েছে 'সরকটে কা আতঙ্ক'। 

মুম্বই: ফের বলিউডে (Bollywood) জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। 'স্ত্রী' (Stree) ছবির সিক্যুয়েল 'স্ত্রী ২'র (Stree 2) শ্যুটিং শুরু করলেন তাঁরা। হরর কমেডি (Horror Comedy) ঘরানারই ছবি হতে চলেছে। মঙ্গলবার এই ছবির কাজ শুরু করলেন তাঁরা।

'স্ত্রী ২' ছবির শ্যুটিং শুরু হল

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্ট করে নতুন ছবির শ্যুটিংয়ের কথা ঘোষণা করেন রাজকুমার রাও। ক্যাপশনে তিনি লেখেন, 'আরও একবার, চন্দেরিতে আতঙ্ক ছড়াল! স্ত্রী ২ ছবির শ্যুটিং শুরু! সে আসছে - অগাস্ট ২০২৪!' 

এদিনের ভিডিও দেখে মনে করা হচ্ছে যে এবারের ছবির দ্বিতীয় ভাগে দু'জন ভুতের সন্ধান মিলবে। এবারের ট্যাগলাইনে লেখা রয়েছে 'সরকটে কা আতঙ্ক'। 

অমর কৌশিক পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ছবির মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের অগাস্ট মাসে। 

এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনুরাগী ও তারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসতে শুরু করে। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, 'আর তর সইছে না'। অপর এক অনুরাগী বলেন, 'বহু প্রতীক্ষিত ছবি।' অপর এক অনুরাগী লেখেন, 'ওহ মাই গড!! অত্যন্ত উত্তেজিত এই ছবির জন্য।'

গত এপ্রিল মাসে ছবির নির্মাতারা এই হরর কমেডি ঘরানার ছবির নাম ঘোষণা করেন মুম্বইয়ের একটি বড় ইভেন্টে। সেই সময়ে ঘোষণা করা হয় ছবির মুক্তির সময়ও। সম্প্রতি 'স্ত্রী ২' কাস্ট একত্রিত হয়ে চিত্রনাট্য পাঠ করেন। 

অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী' মুক্তি পায় ২০১৮ সালে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। রাজকুমার রাও ও অপারশক্তি খুরানাকে এরপর বরুণ ধবনের হরর কমেডি ঘরানার 'ভেড়িয়া' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়। 'ভেড়িয়া' ছবির নির্মাতারাও এর সিক্যুয়েল ঘোষণা করেন। এই অনুষ্ঠানে 'ভেড়িয়া ২' ছবির লোগোও আসে প্রকাশ্যে।

আরও পড়ুন: Subhasree: দিদির জন্মদিনে ভালোবাসার বার্তা শুভশ্রীর, শেয়ার করলেন আদুরে ছবি

উল্লেখ্য, রাজকুমার রাওকে দেখা যাবে জাহ্নবীর কপূরের বিপরীতে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে। এবং শ্রীকান্ত ভোল্লার ছবি 'SRI'-এ, আলায়া এফের বিপরীতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget