এক্সপ্লোর

Raju Srivastava Health Update: সামান্য উন্নতি হলেও জ্বরে ভুগছেন রাজু, রয়েছে সংক্রমণের সমস্যাও

Raju Srivastava Health: অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজুর স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে । এই নিয়ে মুখ খুলেছেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা

মুম্বই: স্বাস্থ্যের সামান্য উন্নতি রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন সামান্য জ্বরে ভুগছেন অভিনেতা। সংক্রমণের সমস্যা রয়েছে তাঁর। তবে গত ৩ দিনের থেকে যে জ্বরের সমস্যার ভুগছেন তিনি, সেটার উন্নতি হয়েছে।

গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে (AIIMS) ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । গত ২৫ অগাস্ট জ্ঞান ফিরেছিল তাঁর । রাজুর শারীরিক অবস্থার এই উন্নতির খবর আশার সঞ্চার করেছিল অনুরাগীদের মনে । তবে অত্যন্ত ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । এখনও ভেন্টিনেশন থেকে বের করা যায়নি রাজুকে । 

আরও পড়ুন: Vikram Vedha: ৮ তারিখ ট্রেলার, প্রকাশ্যে 'বিক্রম বেদা'-র নতুন পোস্টার

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব । জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর । জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে । এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু । ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে । সেই থেকে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন রাজু । 

অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজুর স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে । এই নিয়ে মুখ খুলেছেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা । তিনি বলেছেন, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না । এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা । কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না । আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে । এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন । চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার । দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না । কেবল প্রার্থনা করুন ।'

 

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget