এক্সপ্লোর

Raju Srivastava Health: চিকিৎসায় কি উন্নতি হচ্ছে রাজু শ্রীবাস্তবের? কী জানাচ্ছেন তাঁর ভাই?

Raju Srivastava Health: শুরু থেকেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজু শ্রীবাস্তবের ছোট ভাই জানালেন, এখন কেমন আছেন তিনি।

মুম্বই: তারকা কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। গত ১০ অগাস্ট তাঁর হার্ট অ্যাটাক হয়। তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। মাঝে সামান্য উন্নতি হলেও ফের স্বাস্থ্যের অবনতি হয় রাজু শ্রীবাস্তবের। শুরু থেকেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজু শ্রীবাস্তবের ছোট ভাই জানালেন, এখন কেমন আছেন তিনি।

কেমন আছেন রাজু শ্রীবাস্তব?

সম্প্রতি এএনআইকে দেওয়া বিবৃতিতে রাজু শ্রীবাস্তবের ছোট ভাই দীপু শ্রীবাস্তব জানালেন কেমন আছেন জনপ্রিয় কমেডিয়ান। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, 'রাজু শ্রীবাস্তব একজন লড়াকু মানুষ। তিনি ঠিক সমস্ত বাধা পেরিয়ে ফিরে আসবেন।'

প্রসঙ্গত, গতকাল রাতে সংবাদসংস্থা পিটিআইকে রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন রাজু। তাঁর চিকিৎসা চলছে ভালোভাবেই। চিকিৎসকেরা সবরকম চেষ্টা করছেন তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে শিখা আর্জি করেন, ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর কথায়, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।'

আরও পড়ুন - Vicky Katrina Updates: একসঙ্গে ক্লিনিকে ঢুকলেন ভিকি-ক্যাটরিনা, সুখবর কি শীঘ্রই?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয় কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)-এর একটি ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তায় সুনীলকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।'

তবে এই বার্তা সোশ্যাল মিডিয়ায় সুনীল পালের কোনও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়নি। এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ। জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget