এক্সপ্লোর

Raju Srivastav Update: অবস্থা স্থিতিশীল হলেও এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রাজু, জানালেন স্ত্রী শিখা

Raju Srivastava Health Update: গতকাল পাওয়া রাজু শ্রীবাস্তবের মুখ্য পরামর্শদাতা অজিত সাক্সেনা জানিয়েছেন, জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়েছেন রাজু শ্রীবাস্তব

মুম্বই: এক মাস পার, এখনও ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তবে অত্যন্ত ধীরে ধীরে উন্নতি হচ্ছে অভিনেতার স্বাস্থ্যের। পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবর জানানো হচ্ছে। রাজুর শ্রী শিখা শ্রীবাস্তব অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করার। 

গতকাল পাওয়া রাজু শ্রীবাস্তবের মুখ্য পরামর্শদাতা অজিত সাক্সেনা জানিয়েছেন, জ্ঞান ফেরার পর চোখ মেলে তাকিয়েছেন রাজু শ্রীবাস্তব। পাশে থাকা স্ত্রীর হাত ধরার চেষ্টা করেছেন। স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন রাজু। গত সপ্তাহেই রাজুর ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় কমেডিয়ান এহসান কুরেশি জানিয়েছিলেন যে, জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না রাজু। চোখের পলক ফেলে নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন। এইমস হাসপাতালের চিকিৎসকেরা সর্বক্ষণ তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন। তাঁর অনুরাগীরাও সোশ্যাল মিডিয়ায় সুস্থতা কামনায় নানা পোস্ট করছেন।

আরও পড়ুন: Kamaal R Khan: শ্লীলতাহানির মামলায় জামিন পেলেও ট্যুইটকাণ্ডে এখনও জেলবন্দি কমল আর খান

আজ রাজুর স্ত্রী একটা সাক্ষাৎকারে বলেন, 'আমি রাজুর স্বাস্থ্য সম্পর্কে এটুকুই বলতে পারি, ও স্থিতিশীল রয়েছে। কিন্তু এখনও ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হচ্ছে ওর। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন ওঁকে সারিয়ে তোলার । আশা করছি সুস্থ হয়ে আবার আগের মতোই আমাদের মধ্যে ফিরবেন রাজু।'

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু শ্রীবাস্তব। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়েন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget