এক্সপ্লোর

Rakhi Sawant: 'মক্কা থেকে পবিত্র হয়ে এসেছি, পুরুষরা ছোঁবেন না আমায়', ঘোষণা রাখির

Rakhi Sawant News: সাংবাদিক সম্মেলন করার সময় রাখি বলেন, 'কোনও পুরুষ যেন আমার ধারেকাছে না ঘেঁষে। আমি মক্কা থেকে ঘুরে এসেছি। আমি পবিত্র।'

কলকাতা: সদ্য তিনি মক্কা থেকে ঘুরে এসেছেন। আর মায়ানগরী ফেরার পরেই, বেশভূষা এক্কেবারে বদলে ফেলেছেন। মাথায় হিজাব, বোরখা... এই বেশেই তিনি হাজির হচ্ছেন ক্যামেরার সামনে। আর সদ্য একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়ে তিনি জানালেন, তাঁকে কেউ যেন না ছোঁয়.. কারণ তিনি পবিত্র। এই কথায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন, রাখি সবন্ত (Rakhi Sawant)। 

সদ্য মক্কা থেকে ফিরেছেন রাখি। আর ফিরেই বিমানবন্দরে পাপারাৎজিদের তিনি জানান তাঁকে 'ফতিমা' (Fatima) নামে ডাকতে। তিনি বলেন, 'রাখি নয়, ফতিমা বলুন'। এরপর চিত্রগ্রাহকরা তাঁকে ফতিমা বলে ডাকতে থাকেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর গলায় মালা পরিয়ে দিতে যান কিন্তু বারণ করেন রাখি এবং তাঁর থেকে মালাটি হাতে নিয়ে নেন। পাপারাৎজিদের মধ্যে থেকেই যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি সমস্ত নথিপত্রেও তাঁর নাম বদলে ফেলেছেন কি না, রাখি উত্তর দেন, 'ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি যেমন উনি আমাকে সেভাবেই ভালবাসেন। ঈশ্বর চান না আমি নথিপত্রে বা নামে কোথাও বদল ঘটাই।'

অন্যদিকে, প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিও। সেখানে রাখি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন। লাল বোরখার সঙ্গে পাথরের কাজের সাজ ছিল তাঁর। সেখানে নারীশক্তির পুরস্কার পান তিনি। এরপরে, সাংবাদিক সম্মেলন করার সময় তিনি বলেন, 'কোনও পুরুষ যেন আমার ধারেকাছে না ঘেঁষে। আমি মক্কা থেকে ঘুরে এসেছি। আমি পবিত্র। কোনও পুরুষ আমায় ছোঁবেন না।'

মক্কা থেকে ফিরে আরও এক প্রশ্নের সম্মুখীন হন রাখি। তাঁকে প্রশ্ন করা হয়, 'হিন্দুধর্মে কি কি সমস্যা ছিল যাতে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন? রাখি সাধারণত সমস্ত কথার উত্তর একেবারে তখনই দিয়ে ফেলেন। উত্তর তাঁর ঠোঁটের ডগায় থাকে। তবে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যান রাখি। একটুক্ষণ চুপ থেকে তিনি বলেন, 'আমার হিন্দুধর্ম নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আপনারা সবাই জানেন আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম। আদিলের সঙ্গে আমার বিয়ে হয়েছে ১ বছর হল। আর সেই সময়েই আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিলাম। আদিলের সঙ্গে আমার সমস্যা চললেও, আমি মুসলিম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলি গত ১ বছর ধরে। আমি খুব ভাগ্যবান যে মক্কা-মদিনা থেকে আমার ডাক এসেছে। অনেকে বলেন, ডাক না এলে মক্কা-মদিনায় তীর্থ করতে যাওয়া যায় না।'

আরও পড়ুন: Nachiketa Exclusive: বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বাবা, অনেককে Sorry বলতে চান নচিকেতা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood Actress: ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
ক্যানসারে আক্রান্ত, পর্দা থেকে দূরে... মাসের পর মাস ধরে চলছে কষ্টকর চিকিৎসা! কেমন আছেন অভিনেত্রী?
Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget