এক্সপ্লোর

Rakhi Sawant: গ্রেফতার করা হয়েছে রাখী সবন্তকে?

Bollywood Celebrity Updates: তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন আর এক অভিনেত্রী শার্লিন চোপড়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল রাখীকে। এমনটাই দাবি শার্লিনের।

মুম্বই: নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার মাত্র কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন আর এক অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল রাখীকে। এমনটাই দাবি শার্লিনের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেকথা নিজেই জানালেন। 

গ্রেফতার রাখী সবন্ত!

সম্প্রতি বলিউড অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দুটি পোস্ট করেছেন। একটিতে তিনি লিখেছেন, 'ব্রেকিং নিউজ! গতকাল অম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখী সবন্তকে। রাখীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে।' পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাখী সবন্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে শার্লিনের অভিযোগ, সাজিদ খানকে সমর্থন করে মন্তব্য করার সময়ে শার্লিনের নামে কুকথা বলেন রাখী। এছাড়াও শার্লিনের আপত্তিকর ভিডিও এক সাংবাদিক সম্মালনে দেখিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাখী। এরপরই রাখীর নামে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও এখনও পর্যন্ত রাখী সবন্তের গ্রেফতারির খবর অফিশিয়ালি জানা যায়নি।

BREAKING NEWS!!!

AMBOLI POLICE HAS ARRESTED RAKHI SAWANT IN RESPECT WITH FIR 883/2022

YESTERDAY, RAKHI SAWANT’S ABA 1870/2022 WAS REJECTED BY MUMBAI SESSIONS COURT

— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)🇮🇳 (@SherlynChopra) January 19, 2023

">

আরও পড়ুন - Pathaan Ticket Booking: বৃহস্পতিবার পর্যন্ত কত টিকিট অগ্রিম বুকিং হল 'পাঠান'-এর

প্রসঙ্গত, বলিউড ছবি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন  বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী।  'বিগ বস ১৬'র প্রতিযোগী হয়ে আসার পর থেকে সাজিক খানকে নিয়ে বিতর্ক দেখা দেয়। সে সময়ই সাজিদ খানের পাশে দাঁড়ান রাখী। তিনি জানান, সাজিদের নামে ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণিত হয়নি। তদন্ত চলছে। পাশাপাশি, 'হাউজফুল' পরিচালক দীর্ঘদিন কাজও পাননি। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সাজিদকে নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা তিনি সমর্থন করেন না। তার সঙ্গে শার্লিন চোপড়াসহ আরও বেশ কয়েকজন অভিনেত্রী 'ব্যক্তিগত জীবন' নিয়েও মন্তব্য করেন রাখী।

সেরা শিরোনাম

Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget