এক্সপ্লোর

Rakhi Sawant: বায়োপিকে তাঁর ভূমিকায় অভিনয় করবেন আলিয়া বা বিদ্যা! সংবাদমাধ্যমের সামনে দাবি রাখি সবন্তের

Rakhi Sawant Bicpic: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি জানিয়েছিলেন, তিনি চান তাঁর জীবন নিয়ে বায়োপিক হোক। কীভাবে একজন একা নারী সমস্তকিছুর সঙ্গে লড়াই করছে, সেটা বড়পর্দায় তুলে ধরলে বহু মানুষ উদ্দীপ্ত হবেন

কলকাতা: এবার কী রাখি সবন্তের (Rakhi Sawant)-এর বায়োপিক তৈরি হচ্ছে? অন্তত সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর ব্যক্তিগত জীবনে তোলপাড় শুরু হয়েছে। স্বামী আদিল দুর্রানির (Adil Durrani) সঙ্গে তাঁর সম্পর্ক আপাতত আইনি বিবাদে এসে ঠেকেছে। তবে ইতিমধ্যেই, নিজের বর্ণময় জীবন নিয়ে বায়োপিকের স্বপ্ন দেখছেন রাখি!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি জানিয়েছিলেন, তিনি চান তাঁর জীবন নিয়ে বায়োপিক হোক। কীভাবে একজন একা নারী সমস্তকিছুর সঙ্গে লড়াই করছে, সেটা বড়পর্দায় তুলে ধরলে বহু মানুষ উদ্দীপ্ত হবেন। অনেক মানুষেরই বায়োপিক বানানো হয় তাঁর মৃত্যুর পরে, তবে রাখি চান, বেঁচে থাকতে থাকতেই তাঁর বায়োপিক তৈরি হোক। অভিনেত্রী এও জানিয়েছিলেন, নিজের ভূমিকায় তিনি নিজেই অভিনয় করতে চান। 

তবে পরে রাখি মত পরিবর্তন করে জানান, তাঁর ভূমিকায় আলিয়া ভট্ট (Alia Bhatt) বা বিদ্যা বালন (Vidya Balan)-কেই সবচেয়ে ভাল মানাবে। আর তাই, এই দুই নায়িকার সঙ্গেই আলোচনা চলছে বায়োপিক নিয়ে। তাঁদের চিত্রনাট্য পড়ে শোনানোও হয়েছে। তবে কে এই বায়োপিক পরিচালনা করছেন বা তা এখনও প্রকাশ্যে আসেনি। রাখি অবশ্য নিশ্চিত, তাঁর বায়োপিক হলে তা অন্যতম সেরা একটি কাজ হবে। 

সম্প্রতি মক্কা থেকে মুম্বই ফিরেছেন রাখি সবন্ত। বিমানবন্দর থেকে বের হতেই পাপারাৎজিদের তিনি জানান তাঁকে 'ফতিমা' (Fatima) নামে ডাকতে। তিনি বলেন, 'রাখি নয়, ফতিমা বলুন'। এরপর চিত্রগ্রাহকরা তাঁকে ফতিমা বলে ডাকতে থাকেন। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তাঁর গলায় মালা পরিয়ে দিতে যান কিন্তু বারণ করেন রাখি এবং তাঁর থেকে মালাটি হাতে নিয়ে নেন। পাপারাৎজিদের মধ্যে থেকেই যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি সমস্ত নথিপত্রেও তাঁর নাম বদলে ফেলেছেন কি না, রাখি উত্তর দেন, 'ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করেছেন, আমি যেমন উনি আমাকে সেভাবেই ভালবাসেন। ঈশ্বর চান না আমি নথিপত্রে বা নামে কোথাও বদল ঘটাই।'

এদিন বিমানবন্দরে আরও এক প্রশ্নের সম্মুখীন হন রাখি। তাঁকে প্রশ্ন করা হয়, 'হিন্দুধর্মে কি কি সমস্যা ছিল যাতে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন? রাখি সাধারণত সমস্ত কথার উত্তর একেবারে তখনই দিয়ে ফেলেন। উত্তর তাঁর ঠোঁটের ডগায় থাকে। তবে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যান রাখি। একটুক্ষণ চুপ থেকে তিনি বলেন, 'আমার হিন্দুধর্ম নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আপনারা সবাই জানেন আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম। আদিলের সঙ্গে আমার বিয়ে হয়েছে ১ বছর হল। আর সেই সময়েই আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছিলাম। আদিলের সঙ্গে আমার সমস্যা চললেও, আমি মুসলিম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলি গত ১ বছর ধরে। আমি খুব ভাগ্যবান যে মক্কা-মদিনা থেকে আমার ডাক এসেছে। অনেকে বলেন, ডাক না এলে মক্কা-মদিনায় তীর্থ করতে যাওয়া যায় না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Waahiid Ali Khan (@sshaawntv)

আরও পড়ুন: Anupam Kher on Dev: অনুপমের 'বাংলার সবচেয়ে প্রিয় অভিনেতা'! 'বাঘাযতীন' নিয়ে দেবকে শুভেচ্ছা বলি-তারকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget