এক্সপ্লোর

Anupam Kher on Dev: অনুপমের 'বাংলার সবচেয়ে প্রিয় অভিনেতা'! 'বাঘাযতীন' নিয়ে দেবকে শুভেচ্ছা বলি-তারকার

Anupam Kher on Bhagajitin Film: অনুপম খের এই ছবি শেয়ার করে লিখেছেন, ' আজ কলকাতা বিমানবন্দরে বাংলার থেকে আমার প্রিয় তারকা দেবের সঙ্গে দেখা হল। ওর আগামী ছবি 'বাঘাযতীন'-এর জন্য শুভেচ্ছা।'

কলকাতা: একটি সোফায় পাশাপাশি বসে রয়েছেন দেব (Dev) ও অনুপম খের (Anupam Kher)। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছেন খোদ বলিউড অভিনেতা। তবে কি বলিউডে পাড়ি দিচ্ছেন দেব? নাহ। ক্যাপশনে চোখ রাখতেই পরিস্কার হল সবটা। বিমানবন্দরে দেবের সঙ্গে দেখা হয়েছিল বলিউড অভিনেতার, আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেতা। 

অনুপম খের এই ছবি শেয়ার করে লিখেছেন, ' আজ কলকাতা বিমানবন্দরে বাংলার থেকে আমার প্রিয় তারকা দেবের সঙ্গে দেখা হল। ওর আগামী ছবি 'বাঘাযতীন'-এর জন্য শুভেচ্ছা। বাঘাযতীন হিন্দিতেও মুক্তি পাচ্ছে।'

সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজের প্রথম লুক শেয়ার করে নিয়ে লিখেছিলেন,  'অজস্র কঠিন লড়াইয়ের পর ২০০ বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীর যোদ্ধা, তাঁদের মধ্যে এক অন্যতম সংগ্রামী "বাঘাযতীন"-এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।'  এই ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন পরিচালক ও দেবের প্রযোজনা সংস্থা। দেবের নতুন ছবির মহরত সারা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে শ্যুটিংও। আর এই ছবির হাত ধরেই রূপোলি পর্দায় পা রাখবেন নবাগত সৃজা দত্ত। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী তিনি।  

এর আগে ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবার দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এই ছবিও শোনাবে এক স্বাধীনতা সংগ্রামীর গল্প। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছিল হাতে আঁকা দেবের লুক। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর লুকও। ধুতি, পাঞ্জাবি কোটে এক ঝলকে দেবের লুক মনে করাতে পারে গোলন্দাজ-এর লুক। পাশেই দাঁড়িয়ে সৃজা। প্রকাশ পেয়েছে তাঁর লুকও। পর্দায় তাঁর চরিত্রের নাম ইন্দুবালা। 'বাঘাযতীন'-এর স্ত্রী। লাল শাড়ি আর সাদা শাড়ি লাল পাড়ে প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সিঁথি ভরা সিঁদুর আর কপালে বড় লাল টিপে দেবের পাশে সুন্দর দেখাচ্ছে তাঁকে।

 

আরও পড়ুন: Abir-Mimi-Victor: মিমিকে 'হজম করা কঠিন', ভিক্টরের চোখে আবির সুস্বাদু 'রেজালা'

                                                  

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget