এক্সপ্লোর

Raktabeej 2: তারকাখচিত 'রক্তবীজ ২', এবার আবির আর অঙ্কুশের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় দর্শক

Ankush Hazra- Abir Chatterjee: কেবল থ্রিলার নয়, জমাটি এই সিনেমা যে মশলাদার ও, সেই ঝলক ও মিলল টিজারে।

কলকাতা: এই সিনেমা মুক্তির পরেই দর্শকেরা অপেক্ষা করছিলেন, কবে মুক্তি পাবে এর দ্বিতীয় ভাগ। ঘোষণা হওয়ার পরেই দিন গুনছিলেন দর্শকেরা। অবশেষে মুক্তি পেল 'রক্তবীজ ২' (Raktabeej 2)-এর টিজার। আর সেখানে নজর কাড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), সীমা বিশ্বাস (Seema Biswas), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), নুসরত জাহান (Nusrat Jahan), সুব্রত দত্ত (Subrata Dutta) আর অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Nandita Roy and Shiboprosad Mukherjee) নতুন ছবি 'রক্তবীজ ২' ঝড় তুলল প্রথম ঝলকেই। মুনির আলম। এই নামটির সঙ্গে পরিচিত 'রক্তবীজ'-এর দর্শকেরা। তবে এবার নতুন মুনির আলম। টিজারে সবচেয়ে বড় চমক অঙ্কুশ, এই কথা স্বীকার করতেই হয়। তাঁকে যে 'রক্তবীজ ২'-তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে, সেই ইঙ্গিত মিলেছিল আগেই। টিজারেও দেখা গেল সেই ঝলক। তবে কেবল থ্রিলার নয়, জমাটি এই সিনেমা যে মশলাদার ও, সেই ঝলক ও মিলল টিজারে।

সিনেমাটি নিয়ে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'রক্তবীজ ২ -এর ঝলক মুক্তি পাওয়ার পরে মনে হচ্ছে, পুজো এসেই গেল। উইন্ডোজ-এর সঙ্গে গত ২ বছরের পুজো দারুণ কেটেছে আমার। আর বাঙালির কাছে, পুজো মানেই নতুন ছবি। আমি অপেক্ষা করতে পারছি না পুজো মুক্তির জন্য়।' অঙ্কুশ হাজরা বলছেন, 'এই বছর আমার পুজোটা সত্যিই খুব বিশেষ। নন্দিতাদি আর শিবুদা আমার ওপর যে ভরসাটা দেখিয়েছেন, তার জন্য আমি ধন্য। আমি এই সিনেমার জন্য আমার সেরাটা দিয়েছি। আশা করি দর্শকের খুব ভাল লাগবে।'

এর আগে, 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলকে, একেবারে অ্যাকশন মোডে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে । আর তার পাশাপাশি দেখা গেল 'সংযুক্তা' ওরফে মিমি চক্রবর্তীকে । সমুদ্র তীরবর্তী বালিতে নীল বিকিনিতে নজর কেড়েছেন মিমি । একঝলকই... তবে তাই যথেষ্ট । মিমির বিকিনি লুককে তুলনা করা হয়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র সঙ্গে । সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল মিমি-র বিকিনি লুক । নেটদুনিয়া বলছে, টলিউডের দীপিকা পাডুকোন, কিয়ারা আডবাণী থাকলে, বলিউডেরও মিমি চক্রবর্তী রয়েছেন । 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget