এক্সপ্লোর

কোভিড-১৯ নেগেটিভ, ভক্তদের মাস্ক পরে সাবধান থাকতে পরামর্শ রাকুলপ্রীতের

গত সপ্তাহেই রাকুলপ্রীত করোনা সংক্রমণের কথা জানিয়ে লেখেন, প্রত্যেককে জানাতে চাই, আমি করোনা পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারান্টিনে সরিয়ে নিয়েছি। তবে ভালই আছি, শ্যুটে শীঘ্রই ফিরতে চাই। সেজন্য বিশ্রামে থাকব। আমার সংস্পর্শে আসা সবাইকে বলব, দয়া করে পরীক্ষা করিয়ে নিন। ভাল থাকুন, ধন্যবাদ।

নয়াদিল্লি: গত সপ্তাহে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার খবর দিয়েছিলেন। মঙ্গলবার রাকুলপ্রীত সিংহ নিজের শারীরিক হালহকিকতের আপডেট দিয়ে তাঁর সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে ট্যুইট করে জানিয়েছেন। তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে খবরটা শেয়ার করছি যে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এক্কেবারে সুস্থ, দারুণ লাগছে। আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালবাসার জন্য ধন্য়বাদ। আর অপেক্ষা করতে পারছি না। ২০২১টা সুন্দর শরীরে, ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করতে চাই। পাশাপাশি ভক্তদের সাবধানে থাকতে, যাবতীয় আগাম সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে তিনি লিখেছেন, আসুন, আমরা দায়িত্বপূর্ণ আচরণ করি। মাস্ক পরুন। সকলকে ভালবাসার জন্য ধন্যবাদ। গত সপ্তাহেই রাকুলপ্রীত করোনা সংক্রমণের কথা জানিয়ে লেখেন, প্রত্যেককে জানাতে চাই, আমি করোনা পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারান্টিনে সরিয়ে নিয়েছি। তবে ভালই আছি, শ্যুটে শীঘ্রই ফিরতে চাই। সেজন্য বিশ্রামে থাকব। আমার সংস্পর্শে আসা সবাইকে বলব, দয়া করে পরীক্ষা করিয়ে নিন। ভাল থাকুন, ধন্যবাদ। প্রাক্তন মডেল রাকুলপ্রীত বলিউডে পা রাখেন ২০১৪য়, দিব্যা খোসলা কুমারের ‘ইয়ারিয়াঁ’ ছবিতে। নীরজ পাণ্ডের ‘আইয়ারি’তে তিনি ছিলেন সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে। ‘দে দে পেয়ার দে’-তে তাঁকে দেখা গিয়েছে অজয় দেবগণ, তব্বুর সঙ্গে। সিদ্ধার্থ মালহোত্র, তারা সুতারিয়ার ছবি ‘মারজওয়া’-তেও ছিলেন তিনি। বলিউডের পাশাপাশি তিনি কন্নড়, তেলুগু, তামিল ছবিতেও কাজ করেছেন। এরপর তাঁকে দেখা যাবে সীমান্ত পেরনো প্রেম-ভালবাসার ছবিতে। যদিও শিরোনাম স্থির হয়নি ছবির। জন অ্যাব্রাহাম, অদিতি রাও হায়দরিও আছেন সেখানে। টানটান থ্রিলার ভরা নাটকীয় মুহূর্তে ভরা মেডে ছবিতেও সই করেছেন রাকুলপ্রীত। ছবির প্রযোজক-নির্দেশক অজয় দেবগন। ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
Rajatava Dutta: 'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget