এক্সপ্লোর

SRK-Ram Charan: আম্বানিদের পার্টিতে রাম চরণকে 'ইডলি বড়া' সম্বোধন! শাহরুখের বিরুদ্ধে অসম্মানের মারাত্মক অভিযোগ

Shah Rukh Khan: দক্ষিণী তারকা রাম চরণকে 'অসম্মানজনক' সম্বোধন। গুরুতর অভিযোগ উঠল শাহরুখ খানের বিরুদ্ধে। তবে অনেকেই পাশে দাঁড়ালেন শাহরুখের।

নয়াদিল্লি: বিগত কিছুদিন ধরেই প্রায় গোটা বিনোদন দুনিয়া ভিড় জমিয়েছিল গুজরাতের জামনগরে (Jamnagar)। সেই আবহেই দক্ষিণী তারকা রাম চরণের মেকআপ আর্টিস্ট (Make Up Artist) ক্ষোভপ্রকাশ করেছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) বিরুদ্ধে। তাঁর অভিযোগ অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে 'ইডলি বড়া' নামে ডেকে কিং খান অসম্মান করেছেন রাম চরণকে। সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট জেবা হাসান (Zeba Hassan) এরপর নাকি বেরিয়ে যান অনুষ্ঠান থেকে। 

'ইডলি বড়া' বলে সম্বোধন, অপমানের অভিযোগ কিং খানের বিরুদ্ধে

জামনগরে মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিন ধরে চলা প্রাক-বিবাহ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানেই সপরিবারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। হাজির ছিলেন সস্ত্রীক রাম চরণও। সেই অনুষ্ঠানেরই এক মুহূর্ত নিয়ে কিং খানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন রাম চরণের মেকআপ আর্টিস্ট জেবা হাসান। 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও স্টোরি পোস্ট করেন জেবা হাসান। সেখানে দেখা যাচ্ছে পারফর্ম করার জন্য মঞ্চে রাম চরণকে আমন্ত্রণ জানাচ্ছেন শাহরুখ। ক্যাপশনে লেখেন, 'ভেন্ড ইডলি বড়া চরণ কাহাঁ হ্যায় তু? এরপর আমি বেরিয়ে যাই। রাম চরণের মতো একজন তারকার জন্য অত্যন্ত অসম্মানজনক এটি।'


SRK-Ram Charan: আম্বানিদের পার্টিতে রাম চরণকে 'ইডলি বড়া' সম্বোধন! শাহরুখের বিরুদ্ধে অসম্মানের মারাত্মক অভিযোগ

ঝাঁ চকচকে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শাহরুখ খান, সলমন খান ও আমির খান মঞ্চে রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আর আর আর' ছবির অস্কারজয়ী গান 'নাটু নাটু'র হুক স্টেপ পারফর্ম করতে চেষ্টা করেন। এরপরই তাঁদের সঙ্গে মঞ্চে যোগ দেন স্বয়ং রাম চরণও। তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানান কিং খান। তাঁকে ডাকার সময় তামিল ও তেলুগু ভাষার মতো নকল করে কিছু শব্দ বলেন, যা জেবা হাসানের ভাবাবেগে আঘাত হেনেছে। 

তাঁর এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে অনেক নেটিজেনই শাহরুখ খানের 'ইডলি' মন্তব্যের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের অনেকের মতে এমন মন্তব্য খুবই 'অসংবেদনশীল'। এক ব্যবহারকারী লেখেন, 'একজন দক্ষিণ ভারতীয় হিসেবে আমি অত্যন্ত ক্ষুব্ধ বোধ করছি রাম চরণকে এভাবে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে শাহরুখের ডাকার জন্য।' অপর একজন লেখেন, 'একজন দক্ষিণ ভারতীয়কে 'ইডলি বড়া' বলা কোনও মজা হতে পারে না।'

আরও পড়ুন: Top Social Post: 'খাদান'-এ হাজির দেব, আরাধ্যাকে দেখে মুগ্ধ নেটাগরিকরা, দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

তবে শাহরুখ খানের পাশেও দাঁড়িয়েছেন তাঁর একদল অনুরাগী। তাঁদের দাবি, 'ডন' অভিনেতা মঞ্চে যা বলেছেন তা তাঁর 'ওয়ান ২ কা ৪' সিনেমার এক সংলাপের অনুকরণে। অনেকেই অভিনেতার সেই সংলাপের ক্লিপিং শেয়ারও করেন। আবার অনেকেই এও বলেন যে রাম চরণ মঞ্চে ওঠার পর তাঁকে ঝুঁকে স্বাগত জানান কিং খান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget