এক্সপ্লোর

Ramayan TV telecast: দর্শকদের চাহিদায় গত বছরের পর ফের ছোট পর্দায় ফিরছে ‘রামায়ণ’

গত বছর করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। লোকজন গৃহন্দি ছিলেন। ওই সময় টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনা হয়েছিল ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় সিরিয়াল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ও বি আর চোপড়ার ‘মহাভারত’।

 

নয়াদিল্লি: গত বছর করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। লোকজন গৃহন্দি ছিলেন। ওই সময় টেলিভিশনের পর্দায় ফিরিয়ে আনা হয়েছিল ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় সিরিয়াল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ও বি আর চোপড়ার ‘মহাভারত’। অতীত দিনের ওই সিরিয়ালগুলি লকডাউনের সময় দূরদর্শনের পর্দায় উপভোগ করেছিলেন দর্শকরা। এখন আবার দর্শকদের চাহিদায় ছোট পর্দায় ফিরতে চলেছে ‘রামায়ণ’ সিরিয়াল। 
জানা গেছে, ওই সিরিয়াল ফের টেলিভিশনে সম্প্রচারিত হতে চলেছে।  গত বছর লকডাউনের সময় দর্শকরা অতীত দিনের জনপ্রিয় ওই সিরিয়ালগুলি পুণঃসম্প্রচারের আর্জি জানিয়েছিলেন।  এ বছর আরও একবার দর্শকরা রামায়ণ সিরিয়াল সপরিবারে দেখার সুযোগ পেতে চলেছেন। 
রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ সিরিয়াল প্রত্যেকদিন স্টার ভারতে সন্ধে সাতটা সম্প্রচারিত হবে। চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। 
গত বছর শুধু ‘রামায়ণ’, ‘মহাভারত’-ই নয় ‘ওম নমঃ শিবায়’ ও ‘বিষ্ণুপুরাণ’ সহ অতীত দিনের নানান জনপ্রিয় সিরিয়াল টেলিভিশনের পর্দায় প্রাইম টাইমে সম্প্রচারিত হয়েছিল। সেইসঙ্গে দর্শকদের মনে ফিরেছিল অতীত দিনের স্মৃতি।
দূরদর্শনে পুণঃসম্প্রচারে ইতিহাস তৈরি করেছিল ‘রামায়ণ’। চ্যানেলকে সবচেয়ে বেশি টিআরপি দিয়ে শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই সবচেয়ে বেশি দেখা সিরিয়াল হয়ে উঠেছিল ‘রামায়ণ’। 
দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিয়েছিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’। শুধুমাত্র গত বছরের  ১৬ এপ্রিল একদিনে এই সিরিয়ালের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি।
ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান রামায়ণ প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। আর এরপর ২০২০-তে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এই শো। সারা বিশ্বের ক্ষেত্রেই যা একটা রেকর্ড।
২০২০-তে ট্যুইটারে দূরদর্শনের ঘোষণা অনুযায়ী,  ওই বছরের ১৬ এপ্রিল দর্শকসংখ্যার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ‘রামায়ণ’ এবং ওইদিন দর্শকসংখ্যা ছিল ৭.৭ কোটি। দর্শকসংখ্যার এই রেকর্ডই প্রমাণ করে এই টেলি সিরিয়ালের জনপ্রিয়তা কতটা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget