এক্সপ্লোর

দূরদর্শনের পর্দায় প্রত্যাবর্তনে দর্শক সংখ্যার বিচারে বিশ্বে সমস্ত রেকর্ড ভেঙে দিল ‘রামায়ণ’

টেলিভিশন পর্দায় প্রত্যাবর্তনেও রেকর্ড রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকের। দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’।

নয়াদিল্লি: টেলিভিশন পর্দায় প্রত্যাবর্তনেও রেকর্ড রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকের। দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’। শুধুমাত্র ১৬ এপ্রিল একদিনে এই সিরিয়ালের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি। ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান রামায়ণ প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। আর এখন ২০২০-তে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এই শো। সারা বিশ্বের ক্ষেত্রেই যা একটা রেকর্ড। ট্যুইটারে দূরদর্শনের ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল দর্শকসংখ্যার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘রামায়ণ’ এবং ওইদিন দর্শকসংখ্যা ছিল ৭.৭ কোটি। দর্শকসংখ্যার এই রেকর্ডই প্রমাণ করে এই টেলি সিরিয়ালের জনপ্রিয়তা কতটা।
প্রায় ৩৩ বছর পর ছোটপর্দায় ফিরে এভাবেই দাপট দেখাচ্ছে রামায়ণ। করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। দেশের বেশিরভাগ মানুষই এক মাসের বেশি গৃহবন্দি। এই গৃহবন্দি মানুষদের কথা ভেবেই গত ২৮ মার্চ থেকে এই সিরিয়াল পুণঃসম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই সিরিয়াল এত বেশি দর্শক দেখছেন যে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-র তথ্য অনুযায়ী, দূরদর্শনও হয়ে উঠেছে সবচেয়ে বেশি দেখা চ্যানেল। এই সিরিয়াল প্রথমবার দূরদর্শনের পর্দায় এসেছিল ১৯৮৭-র জানুয়ারিতে এবং চলেছিল ১৯৮৮-র ৩১ জুলাই পর্যন্ত। তখন প্রতি রবিবার সকাল সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হত। এখন অবশ্য প্রত্যেকদিন দুবার করে সম্প্রচারিত হচ্ছে। উল্লেখ্য, ৮০-র দশকের শেষদিকে সম্প্রচারের সময় এই সিরিয়ালের দর্শক সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি ছিল বলে দাবি। আর সেই সময় খুব বেশি লোকের বাড়িতে টিভি সেট ছিল না। প্রতিবেশীদের বাড়িতে গিয়েই দেখতেন তাঁরা।

সেরা শিরোনাম

Bollywood Actor Died: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন বলিউড অভিনেতা, অভিনয় করেছেন 'ওয়েলকাম', 'স্ত্রী', 'গদর এক প্রেম কথা'- তে
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন বলিউড অভিনেতা, অভিনয় করেছেন 'ওয়েলকাম', 'স্ত্রী', 'গদর এক প্রেম কথা'- তে
Satabdi Roy: কাছের মানুষকে হারালেন শতাব্দী রায়, বললেন, 'সত্যটি মেনে নেওয়ার মতো ভাষা নেই'
কাছের মানুষকে হারালেন শতাব্দী রায়, বললেন, 'সত্যটি মেনে নেওয়ার মতো ভাষা নেই'
Prabir Das: হাসপাতালের বিছানায় শুয়ে, শরীরের সঙ্গে কঠিন লড়াই! প্রবীরের পাশে সবসময় থেকেছেন গীতশ্রী
হাসপাতালের বিছানায় শুয়ে, শরীরের সঙ্গে কঠিন লড়াই! প্রবীরের পাশে সবসময় থেকেছেন গীতশ্রী
Tollywood News: বিশ্বাস আর অন্ধবিশ্বাসের টানাপোড়েনে নতু মাইথলজিক্যাল হরর সিরিজ, অভিনয়ে ঐন্দ্রিলা, সুরঙ্গনা
বিশ্বাস আর অন্ধবিশ্বাসের টানাপোড়েনে নতু মাইথলজিক্যাল হরর সিরিজ, অভিনয়ে ঐন্দ্রিলা, সুরঙ্গনা

ভিডিও

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?
SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA
Nandigram By-Election 2026: মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ
Mahua Moitra : Gyanesh Kumar-এর বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার |
Kunal Ghosh | Gyanesh Kumar-কে অবিলম্বে গ্রেফতারের দাবি কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget