এক্সপ্লোর

Arun Govil Joins Politics: মেরঠে কি এবার 'রাম' রাজ্য? বিজেপির হয়ে ভোটে লড়বেন 'রামায়ণ' খ্যাত অরুণ গোভিল

Ramayana Actor Arun Govil: অরুণ অবশ্য দীর্ঘদিন ধরেই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। রামমন্দির উদ্বোধনেও হাজির ছিলেন তিনি।

নয়াদিল্লি: রাজনীতিতে অভিষেক রামায়ণের 'রাম' ওরফে অভিনেতা অরুণ গোভিলের (Arun Govil)। বিজেপির হয়ে মেরঠ থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। এই প্রথম রাজনীতিতে পা রাখলেন অরুণ, আর এসেই বিজেপির প্রার্থীপদ পেলেন তিনি। অরুণ অবশ্য দীর্ঘদিন ধরেই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। রামমন্দির উদ্বোধনেও হাজির ছিলেন তিনি। তবে রাজনীতির সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্র স্থাপন হয়েছে সদ্যই। অরুণ গোভিলের সঙ্গেই রাজনীতিতে এসেছেন অনুরাধা পারওয়াল (Anuradha Paudwal)-ও। অরুণ গোভিল যে কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন, এই কেন্দ্র ছিল রাজেন্দ্র আগরওয়ালের। তাঁকে সরিয়ে এবার দায়িত্ব দেওয়া হল অরুণকে।

আজ, লোকসভা ভোটের আগে, পঞ্চম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেখানেই রয়েছে একাধিক চমক। তার মধ্যে একটি যেমন রাজনীতিতে অরুণ গোভিলের যোগদান ও তাঁর ভোটে লড়ার টিকিট পাওয়া, অন্যটি অবশ্যই কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে তুলে নিলেন কঙ্গনা। এর আগে অবশ্য একাধিকবার নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেছেন কঙ্গনা। শুধু তাই নয়, এর আগে নির্বাচনের সময়ে কঙ্গনাকে লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি হিংসাত্বক পোস্ট করার জন্য তাঁকে ট্যুইটার (বর্তমান এক্স) থেকে সাময়িকভাবে বহিষ্কৃতও করা হয়েছিল। তবে দমে যাননি কঙ্গনা, গত কয়েক বছর ধরে লাগাতার বিজেপির সমর্থন করে গিয়েছেন কঙ্গনা। রামমন্দির উদ্বোধনের সময়েও প্রথম সারির অতিথি ছিলেন কঙ্গনা। তাঁর রাজনৈতিক পতাকা হাতে তুলে নেওয়া ছিল কার্যত সময়ের অপেক্ষা। অবশেষে গেরুয়া রাজনীতিতে আঙিনায় পা রাখলেন কঙ্গনা। 

অন্যদিকে, রামমন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় হাজির ছিলেন অরুণ গোভিলও। নিজের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, চিরকালই স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন অরুণ গোভিল। এর আগে, বিভিন্ন ধর্মীয় ও বিনোদনের বিষয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে তাঁকে। যেমন 'আদিপুরুষ' মুক্তির পরে সেই ছবিকে 'কার্টুন' বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন অরুণ। তবে রাজনীতির বিষয়ে কখনও সরাসরি মতামত দিতে দেখা যায়নি তাঁকে। 

তবে এবার, কেরিয়ারের একেবারে নতুন ইনিংস শুরু করলেন পর্দার 'রাম'। রামায়ণে রামের চরিত্রেই পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন অরুণ। তিনি কি বিজেপিকে 'রামরাজ্য' এনে দিতে পারবেন? সেই প্রশ্ন থাকছেই.. 

আরও পড়ুন: Paran Banerjee Exclusive: প্রেমিকার সিঁথিতে লাল আবির দিয়েছিলাম দোলে, তার সঙ্গেই কাটালাম ৫২ বছর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget