এক্সপ্লোর

Ranajoy Bhattacharjee Works with Sonu Nigam: 'সোনুর গলায় এমন গান আগে শোনা যায়নি', 'ইয়ে দিল দিওয়ানা' গায়কের সঙ্গে কাজ করে আপ্লুত রণজয়

Ranajoy Bhattacharjee: ২৮ ডিসেম্বর, মুম্বইয়ের 'যশ রাজ স্টুডিও'য় সোনু নিগমের কণ্ঠে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক রেকর্ড করলেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। কেমন অভিজ্ঞতা? জানালেন এবিপি লাইভকে।

কলকাতা: বৃহস্পতিবার যেন জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হল রণজয় ভট্টাচার্যের (Ranajoy Bhattacharjee)। উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালক কাজ সারলেন ভারতের তারকা গায়ক সোনু নিগমের (Sonu Nigam) সঙ্গে। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'পারিয়া' (Pariah) ছবির টাইটেল ট্র্যাক গাইলেন সোনু। মুম্বইয়ে উড়ে গিয়েছেন রণজয়, কাজ সেরে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস্ততার ফাঁকে কথা বললেন এবিপি লাইভের সঙ্গে। 

সোনু নিগমের সঙ্গে রেকর্ডিং সারলেন রণজয়

২৮ ডিসেম্বর, মুম্বইয়ের 'যশ রাজ স্টুডিও'য় সোনু নিগমের কণ্ঠে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক রেকর্ড করলেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। কেমন অভিজ্ঞতা? রণজয়ের কথায়, 'আমাদের বড় হয়ে ওঠার সঙ্গে সোনুজির গান তো একেবারে জড়িয়ে আছে। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নপূরণ বললে কম বলা হয়। আমি কখনও ভাবিনি যে সোনুজি আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওঁকে গানটা তোলাচ্ছি, মানে নিজেরই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছিল গোটা ব্যাপারটা। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।' গানটি সম্পর্কে তিনি বলেন, 'সোনু নিগম যে ধরনের ক্লাসিক গান গেয়েছেন, সেই সবগুলির থেকে এই গানটি একেবারে আলাদা। আমার জন্যও এটা বেশ এক্সপেরিমেন্টাল কাজ।' 

নতুন ধরনের গান হওয়া সত্ত্বেও যে পেশাদারিত্ব ও দ্রুততার সঙ্গে সোনু গানটি রেকর্ড করেন তা দেখেও আপ্লুত রণজয়। সঙ্গীত পরিচালকের কথায়, 'এত অভিজ্ঞ একজন ব্যক্তি যে এত ফ্লেক্সিবল হতে পারেন, যখন যেমন বলছি, সেভাবে নিজেকে ভাঙছেন সেটা শিক্ষণীয়। মুহূর্তের মধ্যে নিজেকে ভেঙে যেন একটা অন্য সোনু নিগম বের করলেন, এবং গানটা যেন তিনিই গাইলেন। আমি মুগ্ধ।' রেকর্ডিং শেষে স্টুডিওয় উপস্থিত সকলেই 'স্ট্যান্ডিং ওবেশন' দেন সকলে। অভিভূত হয়ে যান যশ রাজ স্টুডিওর সিনিয়র রেকর্ডিস্ট বিজয়জিও। রণজয়ের কথায়, 'বিজয় জি বলছেন, আমার ২১ বছরের কেরিয়ারে সোনু নিগমের এইরকম গলা, এই রেন্ডিশন কোনও গানে শুনিনি।' স্বাভাবিকভাবেই এটা রণজয়ের কাছে বিশাল প্রাপ্তি এবং তাঁর কথায়, 'হঠাৎ পাওয়া অভিজ্ঞতা'। সোনু নিগমও খুব ভালবেসেছেন রণজয়ের গান, জানিয়েছেন তাঁকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranajoy Bhattacharjee (@ranajoybhattacharjee)

আরও পড়ুন: Thalapathy Vijay: বিজয়ের দিকে ধেয়ে এল জুতো, বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে 'আজব' কাণ্ড!

কবে মুক্তি পাবে এই গান? দর্শকদের জন্য রণজয় বলেন, 'রেন্ডিশন যেটা দাঁড়িয়েছে সেটা সকলকে শোনানোর জন্য আমরা অপেক্ষায় রয়েছি। খুব তাড়াতাড়ি গান রিলিজ করবে। আর কয়েকদিনের অপেক্ষা। এই গানটার পর পুরো টিম খুব উত্তেজিত। সকলের প্রতিক্রিয়ার জন্য আগ্রহী।' বৃহস্পতিবার সোনু নিগমের সঙ্গে একটি ছবি পোস্ট করে উচ্ছ্বাসের কথা জানান রণজয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Anirban Bhattacharya: 'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
'হুলিগানইজম'-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Zubeen Garg: জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি
Big Boss Bangla: 'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?
'কয়েকটা মানুষ ঘরে ছিল, যারা..', আলেকজান্ড্রা বিগ বসের ঘর থেকে বিদায় নিতেই কী বলছেন অন্যান্য প্রতিযোগীরা?

ভিডিও

WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live
Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget