এক্সপ্লোর

Thalapathy Vijay: বিজয়ের দিকে ধেয়ে এল জুতো, বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে 'আজব' কাণ্ড!

Thalapathy Vijay 'Attacked': সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণের তারকা অভিনেতা ও রাজনীতিক বিজয়কান্ত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। একাধিক তারকা সমাগমও হয়। সেখানেই আজব কাণ্ড।

নয়াদিল্লি: বৃহস্পতিবার প্রয়াত অভিনেতা রাজনীতিক বিজয়কান্তকে (Vijaykanth) শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ের (Chennai) আইল্যান্ড গ্রাউন্ডে (Island Ground) পৌঁছন দক্ষিণের তারকা অভিনেতা থলপতি বিজয় (Thalapathy Vijay)। সেখানে অনুরাগীদের ভিড়ে হঠাৎই অভিনেতার দিকে জুতো উড়ে আসার একটি ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। শ্রদ্ধা জানাতে এসে 'জুতো' জুটল বিজয়ের কপালে?

ঠিক কী ঘটেছে?

সম্প্রতি প্রয়াত হয়েছেন দক্ষিণের তারকা অভিনেতা ও রাজনীতিক বিজয়কান্ত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। একাধিক তারকা সমাগমও হয়। পৌঁছেছিলেন অভিনেতা থলপতি বিজয়ও। তাঁকে দেখে ঘিরে ধরেন অনুরাগীরা। ভিড়ের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছিলেন এমন সময় তাঁর দিকে উড়ে আসে একটি জুতো, গায়ে এসে লাগে তাঁর। ঘটনায় দৃশ্যতই বিরক্ত অভিনেতা। 

ভিড়ের মধ্যে থেকে জুতো এসে গায়ে লাগতেই কী করলেন অভিনেতা? এই কীর্তির পরও পিছনে ফিরে তাকাননি বিজয় এবং তাঁর পাশে হাঁটতে থাকা অপর এক ব্যক্তি জুতোটি পুনরায় যেদিক থেকে এসেছিল সেদিকে ছুড়ে দেন। কেন বিজয়কে লক্ষ্য করে জুতো ছোড়া হল তা এখনও জানা যায়নি। 

 

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভপ্রকাশ করেন বিজয়ের অনুরাগীরা। তাঁর ফ্যানক্লাবের এক প্রতিনিধি এই ভিডিও শেয়ার করে লেখেন, 'আমরা অজিতের অনুরাগীরা প্রবলভাবে বিজয়ের প্রতি এই অসম্মানমূলক আচরণের প্রতিবাদ জানাই। যেই হোক না কেন, আমাদের উচিত তাঁরা আমাদের স্থানে এলে তাঁদের সম্মান করা। অভিনেতা থলপতি বিজয়ের দিকে জুতো ছোড়া কোনও মতেই মেনে নেওয়া যায় না।'

 

আরও পড়ুন: Rajkumar Hirani on 'Munna Bhai': 'ইচ্ছে তো আছে, কিন্তু...', 'মুন্নাভাই ৩' কবে আসছে? মুখ খুললেন রাজকুমার হিরানি

বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন বিজয়কান্তের। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। করোনা আক্রান্তও হয়েছিলেন অভিনেতা এবং ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। শুক্রবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন রজনীকান্ত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget