এক্সপ্লোর

Arijit-Ranbir: পা ছুঁয়ে প্রণাম, তারপরেই গলা জড়িয়ে আলিঙ্গন, মঞ্চে অরিজিৎ-রণবীর জুটি দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া

Arijit Singh-Ranbir Kapoor: শনিবার চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। তারপর?

নয়াদিল্লি: 'চান্না মেরেয়া' (Channa Mereya) হোক বা 'গলতি সে মিসটেক' (Galti Se Mistake) বা ধরুন হালের 'পেয়ার হোতা কই বার হ্যায়' (Pyaar Hota Kahi Baar Hain), রণবীরের (Ranbir Kapoor) মুখে অরিজিৎ সিংহের (Arijit Singh) কণ্ঠ মানে সেই গান সুপারহিট। শ্রোতাদের খুব পছন্দের এই জুটি। এবার তাঁদের একসঙ্গে দেখা গেল এক কনসার্টের মঞ্চে। একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা, ভালবাসা বিনিময় দেখে আপ্লুত নেটিজেনরা, ভাইরাল ভিডিও (Viral Video)। 

অরিজিতকে পা ছুঁয়ে প্রণাম রণবীরের, ভাইরাল ভিডিও

শনিবার চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। মঞ্চে উঠেই অরিজিৎ সিংহের পা ছুঁয়ে প্রণাম করতে যান অভিনেতা। যদিও তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

সম্প্রতি রণবীরের আসন্ন ছবি 'অ্যানিমল' ছবির 'সতরঙ্গা' গানটি মুক্তি পেয়েছে। সেটি গেয়েছেন অরিজিৎ নিজেই। মনে করা হচ্ছে ছবির প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই ছবির প্রচার সারেন। তাঁদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল। 

 

অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মঞ্চের একেবারে সামনে গিয়ে অনুরাগীদের হাত নেড়ে ফেরার সময়ও অরিজিৎকে দেখে অভিবাদন জানান অভিনেতা। দু'জনেই স্টেজে হাঁটু গেড়ে বসে একে অপরকে মাথা নত করে কুর্নিশ জানান। তারপর উঠেই জড়িয়ে ধরলেন একে অন্যকে। আলিঙ্গনের মাঝেই হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিলেন অপরজনই সেরা। 

 

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক পাপারাৎজি লেখেন, 'এই নম্রতা, এই সম্মান, এই প্রশংসা।' তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন দেখে সকলেই আপ্লুত। অনেকেই আবার এই ভিডিও দেখে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কপূর অভিনীত 'রকস্টার' ছবির প্রসঙ্গ টেনেছেন। 

রণবীরের কণ্ঠে অরিজিৎ সিংহ একাধিক গান গেয়েছেন। 'চান্না মেরেয়া', 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'কেসরিয়া', 'সূরয ডুবা হ্যায়', 'অগর তুম সাথ হো', 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড', 'ফির লে আয়া দিল', 'কবিরা' বা 'ইলাহি', তালিকা সহজে শেষ হওয়ার নয়। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন 'সতরঙ্গা'। 

সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত 'অ্যানিমল' ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না। ছবিতে দেখা যাবে অনিল কপূর, ববি দেওলকেও। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মলয়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget