এক্সপ্লোর

Ranbir Kapoor: রণবীর-আলিয়ার সংসারে কি যমজ সন্তান আসছে? সত্যিটা জানিয়ে দিলেন অভিনেতা

Ranbir-Alia Updates: সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছে যে, রণবীর-আলিয়ার সংসারে নাকি আসতে চলেছে যমজ সন্তান। সত্যিই কি তাই? আসল খবরটা জানিয়ে দিলেন পর্দার 'রকস্টার'।

মুম্বই: চলতি বছরই বিয়ে সেরছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। বিয়ের কিছুদিন পরই আলিয়া তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট দিয়ে ঘোষণা করেন যে, তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। প্রথম বিয়ে আর তারপরই সন্তান হতে চলার খবরে অত্যন্ত উত্তেজিত দুই তারকার অনুরাগীরা। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছে যে, রণবীর-আলিয়ার (Ranbir Alia Updates) সংসারে নাকি আসতে চলেছে যমজ সন্তান। সত্যিই কি তাই? আসল খবরটা জানিয়ে দিলেন পর্দার 'রকস্টার'।

রণবীর-আলিয়ার ঘরে যমজ সন্তান আসছে?

আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রণবীর কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'। দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন তিনি। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। এরপর মাঝে বেশ কিছুটা বিরতি নেন। সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'র প্রচারে এক সাক্ষাৎকারে রণবীর কপূরকে তাঁদের সন্তানের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তখনই খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা। তাঁকে দুটি সত্য আর একটি মিথ্যে কথা বলতে বলা হয়। সেই প্রশ্নের উত্তরে রণবীর কপূর বলেন, 'আমার যমজ সন্তান আসতে চলেছে। আমি বড় একটি মাইথোলজিকাল ছবির অংশ হতে চলেছি। আমি কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছি।' অভিনেতার এই মন্তব্যের পরই জল্পনা ছড়ায় যে, তাহলে কি রণবীর আলিয়ার সংসারে যমজ সন্তান আসতে চলেছে! ফের তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন, 'কোনও বিতর্ক তৈরি করবেন না। আমাকে তিনটি কথা বলতে বলা হয়েছিল। দুটো সত্যি আর একটা মিথ্য কথা বলতে বলা হয়। আমি বলেছি। এবার, কোনটা দুটো সত্যি আর কোনটা মিথ্যে, তা বলব না।'

আরও পড়ুন - Allu Arjun: 'পুষ্পা' ছবিতে কেন একটা কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? জানা গেল আসল কারণ

প্রসঙ্গত, চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কপূরের জীবনে। ব্যক্তিগত জীবনে যেমন চলতি বছরই তিনি বিয়ে সেরেছেন। আর বাবা হতে চলার কথা জানা গিয়েছে। পেশাদার জীবনেও দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর-পর দুটি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। প্রথমে মুক্তি পাবে 'শামশেরা'। আর তার ৪৫ দিন পরই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-আলিয়াকে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget