এক্সপ্লোর

Ranbir Kapoor: কিশোর কুমার কে, জানতেনই না আলিয়া! খোলসা করলেন স্বামী রণবীর

Alia Bhatt: ৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFI)-এ অংশ নিয়েছিলেন রণবীর।

নয়াদিল্লি: একছাদের নীচে থাকতে গিয়ে পরস্পরকে নতুন করে আবিষ্কার করেন স্বামী-স্ত্রী। পরস্পরের থেকে অনেক কিছু শেখেনও তাঁরা। এক্ষেত্রে ব্যতিক্রম নন তারকা দম্পতিরা, যার প্রমাণ দিলেন অভিনেতা রণবীর কপূর। জানালেন, কিশোর কুমার কে, তা জানতেনই না আলিয়া ভট্ট। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সম্পর্কে তাঁর কাছ থেকেই প্রথম জানতে পারেন আলিয়া। (Ranbir Kapoor)

৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFI)-এ অংশ নিয়েছিলেন রণবীর। সেখানে তাঁর ঠাকুরদা রাজ কপূরকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। IFFI-র মঞ্চেই আলিয়া সম্পর্কে এই তথ্য খোলসা করেন রণবীর। তিনি জানান, প্রথম যখন আলাপ হয় তাঁদের, আলিয়া জানতেন না কিশোর কুমার কে। কিংবদন্তি শিল্পী সম্পর্কে তিনিই আলিয়াকে অবগত করান। (Alia Bhatt)

রণবীরের মতে, সময়ের সঙ্গে পুরনো দিনের শিল্পীদের ভুলে যান সাধারণ মানুষ। চলচ্চিত্র জগতে তাঁদের অবদান সম্পর্কে বিস্মৃত হয়ে যান সকলেই। সেই সময়কার সিনেমা, সেই সময়কার সৃষ্টি অতীতের গর্ভে হারিয়ে যায়। তাই রাজ কপূরকে নিয়ে যে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে IFFI, তা আজকের প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। 

রণবীরের বক্তব্য, "জীবনচক্র হয়ত এমনই। মানুষকে ভুলে যাই আমরা। নতুন শিল্পীরা উঠে আসেন, বিস্মৃতির অতলে তলিয়ে যান পুরনো দিনের শিল্পীরা।" ১৩ থেকে ১৫ ডিসেম্বর IFFI-তে রাজকপূরের ছবি দেখানো হবে। সেই নিয়ে রণবীর জানান, অভিনেতার চেয়ে চিত্রপরিচালক রাজ কপূরের প্রতি তাঁর অনুরাগ বেশি। আজকের প্রজন্ম যাতে তাঁকে চিনতে পারে, তাঁর শিল্পীসত্ত্বাকে বুঝতে পারে, তাই IFFI-র উদ্যোগকে সাধুবাদ জানান রণবীর। 

মেয়ে রাহাকেও যে তিনি রাজ কপূর সম্পর্কে অবগত করাচ্ছেন, তাও জানান রণবীর। রণবীর জানিয়েছেন, মেয়ে রাহাকে প্রথম রাজ কপূরের গানই শোনান তিনি। 'আনাড়ি' ছবির 'কিসি কি মুস্কুরাহাটো পে' গানটিই রাহার শোনা প্রথম গান। রণবীর জানান, ওই গানের কথা গুলি অত্যন্ত সহজ-সরল। অথচ ওই জীবনদর্শন একেবারে আদর্শ। আগামী প্রজন্ম সেই সময়কার শিল্পকর্ম কতটা বুঝতে পারবে, আদৌ বোঝার সুযোগ পাবে কি না, সেই নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রণবীর।

তিন বছরের দাম্পত্য আলিয়া এবং রণবীরের। তাঁদের এক মেয়েও রয়েছে, রাহা। রণবীর এই মুহূর্তে সাই পল্লবীর সঙ্গে 'রামায়ণ' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা বনশালীর 'Love & War' ছবির কাজও শুরু হয়েছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল এবং আলিয়াও। এর পর সঞ্জয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে 'Animal Park' ছবির কাজও শুরু করবেন রণবীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget