এক্সপ্লোর

Sourav Ganguly Biopic: আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক! 'দাদা'র ভূমিকায় পর্দায় কে?

Sourav Ganguly Biopic Updates: কখনও নাম উঠে এসেছে সিদ্ধার্থ মলহোত্রর। তো কখনও হৃত্বিক রোশনের। আর এবার ফের আর এক বলি তারকার নাম উঠে এল।

মুম্বই: ২০২১ সালেই ঘোষণা হয়ে গিয়েছিল যে, দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক তৈরি হবে। এরপর 'দাদা'র ভূমিকায় পর্দায় কাকে দেখা যাবে, তা নিয়ে একাধিক নাম উঠে এসেছে। কখনও নাম উঠে এসেছে সিদ্ধার্থ মলহোত্রর। তো কখনও হৃত্বিক রোশনের। আর এবার ফের আর এক বলি তারকার নাম উঠে এল।

বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন কোন বলি তারকা? 

বিভিন্ন সূত্র অনুযায়ী সম্প্রতি যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁর ভূমিকায় অভিনয় করতে পারেন বলিউড তারকা রণবীর কপূর। 'সঞ্জু'র পর ফের রণবীর আরও একটি বায়োপিকে অভিনয় করতে চলেছেন। বিভিন্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রণবীর কপূর (Ranbir Kapoor) সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে (Sourav Ganguly Biopic) তাঁর চরিত্রে অভিনয়ের জন্য রাজী হয়েছেন। খুব শীঘ্রই মহারাজের কলকাতার বাড়িতে তিনি আসবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয়ের জন্য কলকাতা এবং তার সঙ্গে ইডেন গার্ডেন্সে অনেকটা সময় কাটাবেন তিনি। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা রণবীর কপূরের পক্ষ থেকে অফিশিয়ালি এমন কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন - Vijay Sethupathi: ডায়েটিংয়ে বিশ্বাস করেন না! তাহলে কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখেন বিজয় সেতুপতি?

বায়োপিক প্রসঙ্গে এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'হ্যাঁ, আমি বায়োপিকের জন্য রাজী হয়েছি। এটা হিন্দিতে তৈরি হবে। তবে, এখনই পরিচালকের নাম প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। সমস্ত কিছু ঠিকঠাক হতে আরও কিছুটা সময় লাগবে।' শোনা যাচ্ছে, শীঘ্রই কলকাতায় ছবির শ্যুটিং শুরু হবে। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রযোজনা করতে পারে লভ ফিল্মস। পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা থেকে 'সোনু কি টিটু কি সুইটি', 'দে দে পেয়ার দে'-র মতো ছবি তৈরি হয়েছে। শীঘ্রই এই প্রযোজনা সংস্থার আগামী ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' মুক্তি পাবে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূর।

প্রসঙ্গত, কেরিয়ারে বেশ কিছুটা বিরতি নিয়ে পর্দায় ফিরেছেন রণবীর কপূর। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। যেটি মুক্তি পায় গত বছর। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্যও পেয়েছিল। সামনেই একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। শ্রদ্ধার সঙ্গে 'তু ঝুটি ম্যায় মক্কার' ছাড়াও তাঁকে দেখা যাবে রশ্মিকা মন্দান্নার সঙ্গে 'অ্যানিমল' ছবিতে। এই ছবিতে তিনি এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির পোস্টার সামনে এসেছে। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রণবীর। এখন দেখার সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্দায় তিনি কতটা ফুটিয়ে তুলতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget