এক্সপ্লোর

Randeep Hooda Update: নতুন সিরিজ নিয়ে আসছেন রণদীপ হুডা, শেয়ার করলেন 'ক্যাট'-এর প্রথম লুক

Randeep Hooda Update: 'ক্যাট' একটি ক্রাইম ঘরানার সিরিজ। এই সিরিজটি লিখেছেন বলবিন্দর সিংহ জাঞ্জুয়া, রুপিন্দর চাহাল ও জিমি সিংহ। সিরিজের গল্প তৈরি হয়েছে পঞ্জাবের পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপটে।

নয়াদিল্লি: নেটফ্লিক্সে (Netflix) এবার নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Bollywood actor Randeep Hooda)। অনুরাগীদের মধ্যে আগ্রহ বাড়িয়ে বুধবার তিনি শেয়ার করলেন তাঁর আগামী সিরিজ 'ক্যাট'-এর (CAT) প্রথম লুক। 

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী 'রিভেঞ্জ' সিরিজের (Revenge Series) কিছু স্টিল ছবি পোস্ট করেন রণদীপ। সিরিজের প্রথম লুকে 'হাইওয়ে' অভিনেতাকে বেশ আক্রমণাত্মক দেখতে লাগে। লেদার জ্যাকেট, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি লুকে বেশ নজর কাড়েন অভিনেতা। একইসঙ্গে অভিনেতার হাতে বন্দুকও দেখা যায়। ক্যাপশনে লেখেন, 'ব্যাগ থেকে বেরলো বেড়াল (ক্যাট)। ক্যাটের দুনিয়া থেকে কিছু মুহূর্ত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Randeep Hooda (@randeephooda)

নেটফ্লিক্সের আগামী এই সিরিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন বলবিন্দর সিংহ জাঞ্জুয়া। এর আগে তিনি 'ষান্ড কি আঁখ' ও 'মুবারকান'-এর মতো ছবির গল্প লিখেছেন। 

'ক্যাট' একটি ক্রাইম ঘরানার সিরিজ। এই সিরিজটি লিখেছেন বলবিন্দর সিংহ জাঞ্জুয়া, রুপিন্দর চাহাল ও জিমি সিংহ। সিরিজের গল্প তৈরি হয়েছে পঞ্জাবের পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপটে। এই সিরিজে রণদীপ হুডাকে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন: Lock Upp Contestant: কঙ্গনার 'লক আপ'-এ বন্দি হতে আসছেন তৃতীয় প্রতিযোগী পুনম পাণ্ডে

চরিত্রটি নিয়ে বেশ উত্তেজিত রণদীপ। তিনি বলেন, 'নেটফ্লিক্সের সঙ্গে কাজ করতে সবসময়েই ভাল লাগে। 'এক্সট্রাকশন' তৈরির সময় আমার সাংঘাতিক সময় কেটেছে এবং তার বদলে এটি দর্শকদের থেকে যে ভালবাসা পেয়েছে তা সত্যিই অভাবনীয়। 'ক্যাট' সিরিজের মধ্যেও বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছনোর সেই সমস্ত উপাদান রয়েছে। অভিনেতা হিসেবে এই চরিত্রটি খুব সরল স্ক্রিপ্টের মাধ্যমে নতুন ধরনের অভিজ্ঞতা দিয়েছে। দর্শক এবার সিরিজটি কীভাবে গ্রহণ করেন দেখতে আমি খুবই আগ্রহী।'

সিরিজটি খুব শীঘ্রই দেখানো হবে নেটফ্লিক্সে।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget