এক্সপ্লোর

আইনি প্যাঁচে ‘রেঙ্গুন’: বাস্তব চরিত্রের কপিরাইট হয় না, ফিয়ারলেস নাদিয়া প্রসঙ্গে জবাব নির্মাতাদের

মুম্বই: প্রযোজনা সংস্থা ওয়াদিয়া মুভিটোন দাবি করেছিল, ফিয়ারলেস নাদিয়া তাদের সৃষ্টি, তাঁর চরিত্রের অনুকরণে তৈরি হয়েছে ‘রেঙ্গুন’-এর কঙ্গনা রানাওয়াতের চরিত্র। অর্থাৎ কপিরাইট লঙ্ঘিত হয়েছে। কিন্তু ‘রেঙ্গুন’ নির্মাতারা দাবি করলেন, ফিয়ারলেস নাদিয়া ছবির চরিত্র, তার কোনও কপিরাইট হয় না। আজই আদালতে এই মামলার শুনানি হবে। ওয়াদিয়া মুভিটোনের দাবি, কঙ্গনা জুলিয়া নামে যে চরিত্রটি ‘রেঙ্গুন’-এ করছেন, তার সঙ্গে স্বাধীনতাপূর্ব ও পরবর্তী যুগে তাদের একের পর এক ছবির নায়িকা ফিয়ারলেস নাদিয়া ওরফে অস্ট্রেলীয় অভিনেত্রী মেরি ইভান্সের মিল রয়েছে। ইভান্স নাদিয়া নামে সিনেমা করতেন, তাঁর পরিচয় ছিল হান্টারওয়ালি। ১৯৩৫-এ মুক্তি পাওয়া ওয়াদিয়া মুভিটোনের ছবি ‘হান্টারওয়ালি’-র নাদিয়ার সঙ্গে ‘রেঙ্গুন’-এর ট্রেলারে কঙ্গনার চরিত্রের ১৯টি সাদৃশ্য পাওয়া গিয়েছে বলে দাবি তাঁদের আইনজীবীদের। সোমবার আদালত দু’পক্ষকেই অনুরোধ করে, বোঝাপড়ার মাধ্যমে ব্যাপারটা মিটিয়ে নিতে। কিন্তু কেউ তাতে রাজি নয়। ‘রেঙ্গুন’-এর নির্মাতাদের আইনজীবী আদালতের বহু নির্দেশ তুলে বলেছেন, চরিত্রের কোনও কপিরাইট হয় না। মার্কিন আইনে হতে পারে কিন্তু ভারতে সে রকম নিয়ম নেই যেহেতু ওই চরিত্র বাস্তব নয়। তাঁর আরও বক্তব্য, হোমি ওয়াদিয়া ও তাঁর ভাই নাদিয়াকে নিয়ে ছবিগুলির গল্প লিখতেন, পরিচালনা ও প্রযোজনা করতেন। পরে তৈরি হয় কোম্পানি, তারা ছবিগুলি নিজেদের আওতায় আনে। কিন্তু তারা যে সব চিত্রনাট্য এখনও হাতে পায়নি, তা নিজেরাই জানিয়েছে। অর্থাৎ কপিরাইট নেই তাদের কাছেই। কোনও কাগজপত্র কি রয়েছে, যাতে দেখা যাচ্ছে, ছবিগুলির গল্প লেখক ছবির নাম ইত্যাদি দিয়ে গিয়েছেন ওয়াদিয়া মুভিটোনকে? ‘রেঙ্গুন’-এর আইনজীবীদের আরও যুক্তি, ওয়াদিয়াদের কোনও ছবিতেই ফিয়ারলেস নাদিয়া নামে কোনও চরিত্র ছিল না। ওই অভিনেত্রীকে ফিয়ারলেস বলা হত যেহেতু নানা ধরনের স্টান্ট করতেন তিনি। যেমন ড্রিম গার্ল বলা হয় হেমা মালিনীকে। কিন্তু ড্রিম গার্ল কথাটির ওপর কারও কপিরাইট নেই।

সেরা শিরোনাম

Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
Big Boss Bangla: বিগ বসের ঘরে ত্রিকোণ প্রেমের সমীকরণ? নতুন প্রতিযোগী আসতেই বদলে গেল খেলা?
বিগ বসের ঘরে ত্রিকোণ প্রেমের সমীকরণ? নতুন প্রতিযোগী আসতেই বদলে গেল খেলা?
Arijit Singh: 'বিগ বস'-এর অনুরাগী অরিজিৎ সিংহও? নিয়মিত দেখবেন এই সিজন?
'বিগ বস'-এর অনুরাগী অরিজিৎ সিংহও? নিয়মিত দেখবেন এই সিজন?
Ranojoy Bishnu: অভিনয় নয়, ভালবাসা ছিল অন্য কিছু! কেন পেশা বদলের সিদ্ধান্ত নিতে হয়েছিল রণজয় বিষ্ণুকে?
অভিনয় নয়, ভালবাসা ছিল অন্য কিছু! কেন পেশা বদলের সিদ্ধান্ত নিতে হয়েছিল রণজয় বিষ্ণুকে?

ভিডিও

CM Suvendu Adhikari: গোল পার্ক থেকে যাদবপুর 8B পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী
Atin Ghosh: রেস্তোরাঁ-খাদ্য বিপণিতে বেনিয়ম নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডেপুটি মেয়রের
Akhrujjaman on Sumit Roy : ‘পুলিশ বার বার ডাকছে মানে নিশ্চয়ই কিছু...’, কেন এ কথা বললেন আখরুজ্জামান?
Jadavpur University News : যাদবপুরে হামলাকাণ্ডে গ্রেফতার ও ভোটের দাবিতে FETSU-র জমায়েতের ডাক
NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
iPhone 18 India Launch: ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
ভারতে কবে পাবেন অ্যাপলের নতুন আইফোন ? এখানে রইল সব
Sourav Ganguly: 'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
'একে দেখে মনে হয় এ পারবে', বৈভব সূর্যবংশীর প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়
Tollywood News: ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
ভিন ধর্মে বিয়ে করেন বাঙালি অভিনেত্রী, সন্তানকে নিয়েও শুনতে হয়েছে চূড়ান্ত কটাক্ষ!
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Embed widget