এক্সপ্লোর

Ranjit Mallick: টলিউডে রাজনীতির প্রভাব চিরকালই ছিল, তবে কখনও এতটা প্রকট হয়নি: রঞ্জিত মল্লিক

Ranjit Mallick on Tollywood: টলিউডে এই রাজনীতির প্রভাব কি চিরকালই ছিল নাকি বর্তমানে তা বেশি সুস্পষ্ট? এবিপি লাইভ বাংলা এই প্রশ্ন রেখেছিল টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কাছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতারা কাজ না পাওয়ার অভিযোগ করছেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ায়
  • শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়সহ অনেকে কাজ না পাওয়ার কথা বলেছেন
  • অনির্বাণ, পরমব্রতর শো বাতিল, পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বে কাজ বন্ধ
  • প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মতে, রাজনীতি ছিল, তবে এত প্রকট নয়

কলকাতা: টলিউডে রাজনীতির প্রভাব কি চিরকালই ছিল? নাকি এটা টলিউডের নবতম সংযোজন? বিভিন্ন সময়ে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অভিযোগ করেছেন, কাজ না পাওয়ার। তবে দিন দিন সেই অভিযোগের তালিকায় জুড়ছে, নতুন নতুন নাম। বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে কাজ না পাওয়ার অভিযোগে একাধিকবার সরব হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে, টলিউডে তাঁর কাজ পাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।

টলিউডে কাজ না পাওয়া নিয়ে বিভিন্ন সময়েই মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। টলিউডের অন্দরে, বিভিন্ন রাজনীতির শিকার হয়েছেন তিনি, একের পর এক কাজ থেকে বাদ পড়েছেন, এমনটাই দাবি তাঁর। তবুও তিনি বারে বারেই বলেছেন, তিনি নিজের চেষ্টায় কাজ চালিয়ে যাবেন। আরজি কর কাণ্ডে পথে নামার পরে, শ্রীলেখা মিত্রের নামে পোস্টার পর্যন্ত পরেছিল। তবে শ্রীলেখা একা নন, আরজি কর কাণ্ডে পথে নামার জন্য কাজ গিয়েছে, এই কথা এবিপি লাইভ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।

কাজ না পাওয়ার এই তালিকায় সময়ের সঙ্গে সঙ্গে আরও নাম জুড়েছে, তবে অবশ্যই আলাদা আলাদা কারণে। বর্তমানে সেই তালিকায় নবতম সংযোজন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র নাম। মাঝপথে শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছিল সুদেষ্ণা রায়েরও। এর কারণ অবশ্য পরিচালক ফেডারেশন দ্বন্দ্ব। শোনা যাচ্ছিল, ফেডারেশনের বিরুদ্ধে মামলা করার জন্যই নাকি টেকনিশিয়ানকে এই সমস্ত পরিচালক অভিনেতারা ফ্লোরে থাকলে, কাজ করবেন না বলেই জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে পরিচালক ও ফেডারেশনের তরফে আলোচনায় বসা হলেও, সমাধান সূত্র এখনও অধরা। বরং অজ্ঞাত কারণে বাতিল হয়ে গিয়েছে অনির্বাণের গানের দল 'হুলিগানইজম'-এর শো।

টলিউডে এই রাজনীতির প্রভাব কি চিরকালই ছিল নাকি বর্তমানে তা বেশি সুস্পষ্ট? এবিপি লাইভ বাংলা এই প্রশ্ন রেখেছিল টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর কাছে। তিনি বলেন, 'টলিউডে তখনও রাজনীতি ছিল, কিন্তু এত প্রকটভাবে নয়। আমাদের আগের প্রজন্মেও টলিউডে রাজনীতি হত, তবে এত প্রকট নয়। যখন আমি পুরোদমে কাজ করেছি, আমাকেও অনেকবার মনোমালিন্য সামলাতে হয়েছে। কিন্তু সেই সময়ে দু'পক্ষ বসে কথা বললে, পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যেত। এখন শুনি, কেউ কেউ কাজ না পাওয়ার কথা বলছেন, তবে আমি তো এখন পুরোপুরিভাবে সিনেমার সঙ্গে আর যুক্ত নেই! তবে আমার কানে আসে। রাজনীতির জন্য কাজ অভিনেতারা কাজ পাচ্ছেন না, এমন পরিস্থিতি যে একেবারেই হয় না, এই কথা বলব না। আবার আগের মতো সেটলমেন্ট যে একেবারেই হচ্ছে না, এমনটা নয়। কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরও ভাল হলে, আমি খুশি হব। পরিচালক-প্রযোজক তাঁদের দিকটাও যেমন থাকল, তেমন টেকনিশিয়ান্সদের দিকটাও থাকল। কারোও যেন কোনও অসুবিধা না হয়। ব্যালেন্সটা ঠিকমতো হলে, তবেই ইন্ডাস্ট্রি চলবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget