এক্সপ্লোর

Ranojoy Bishnu Exclusive: 'এমন চরিত্র চাই যার জন্য নিজের সঙ্গে নিজেকে লড়তে হবে'

Ranojoy Bishnu on Shimanto: পুলিশ অফিসার হয়ে উঠতে কি রণজয়কে কসরত করতে হয়েছে? অভিনেতা বললেন, 'আমার লুকের জন্য আমার পুলিশ অফিসার সাজতে খুব একটা খাটতে হয় না। বরং আমায় একজন ভিখারি হতে গেলেই কসরত করতে হবে

কলকাতা: ধারাবাহিক থেকে শুরু করে বড়পর্দা, একের পর এক কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেতা। দুই পর্দাতেই সমানতালে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। আপাতত তিনি 'গুড্ডি' ধারাবাহিকের অনুজ। পুলিশ অফিসার। অন্যদিকে পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'সীমান্ত' (Simanto)। সেই ছবিতে আইবি-র (IB) পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। ছবি মুক্তির আগে এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে কথা বললেন অভিনেতা। 

পর্দায় পুলিশ অফিসার হয়ে উঠতে কি রণজয়কে কসরত করতে হয়েছে? অভিনেতা হেসে বললেন, 'আমার লুকের জন্য আমার পুলিশ অফিসার সাজতে খুব একটা খাটতে হয় না। বরং আমায় একজন ভিখারি হতে গেলেই কসরত করতে হবে, লুকে বিশ্বাসযোগ্য বদল আনতে হবে। আমি পুলিশ অফিসারের লুকে হয়তো দর্শকদের কাছে বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠি।'

আরও পড়ুন: Safalya Debnath: প্রিয় জিৎ-শ্রাবন্তী, বড় হয়ে অভিনেতা নয়, স্বামী বিবেকানন্দের মতো মানুষ হতে চায় পর্দার 'বিলে'

'সীমান্ত'-তে অভিনয় করতে গিয়ে আইবি অফিসের অনেক খুঁটিনাটি জানতে হয়েছে তাঁকে। রণজয় বলছেন, 'আমি এই চরিত্রটা নিয়ে ভাবনাচিন্তা করেছিলাম। পরিচালককে জানিয়েছিলাম, আমি কোনও নায়কোচিত অভিনয় করব না। গোটা ছবিতে আমি মেক আপ করিনি। বরং রোদে পুড়তাম ইচ্ছা করে। অনেক শট আমি দিয়েছি বাড়িতে ব্যবহার করা জামা পরে। কারণ আমি চেয়েছিলাম, চরিত্রটা বাস্তবকে ছুঁয়ে থাকুক। আমার চরিত্রটা কোনও নিয়ম মেনে কেসের সমাধান করে না। খুব কঠিন কঠোর। কিছু অফিসারের সঙ্গে কথা বলেছিলাম তারপরেই চরিত্রটাকে প্রাণ দেওয়ার চেষ্টা করেছি।'

গোটা কাজের অভিজ্ঞতা কেমন ছিল? রণজয় বলছেন, 'এই ছবিটা এমন কিছু মানুষের গল্প করে যাঁরা দেশকে ভালোবেসে কাজটা করে। ছবিতে অভিনয় করে মনে হয়, নতুন কিছু করেছি। চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে কাজটা করে মনে হয়, দর্শকদের ভালো লাগবে। ছবির ৪০ শতাংশ সংলাপ ছিল ইংরাজিতে। চরিত্রটাকে ফুটিতে তোলার সময় আমায় মাথায় 'আর্টিকেল ১৫'-এর আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) ছিলেন। যিনি ছবিতে তথাকথিত হিরো নন কিন্তু কেন্দ্রিয় চরিত্র, অভিনয়ের প্রচুর সুযোগ। আর কাজের অভিজ্ঞতা বলতে, বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করতে ভালোই লেগেছে। উত্তর কলকাতার গলিতে শ্যুটিং, ক্যামেরা হাতে দৌড়গুলো মনে থাকবে।'

বড়পর্দা আর ছোটপর্দাতে একাধিক চরিত্রে অভিনয়, রণজয়ের এখনও কেমন চরিত্রে কাজ করার আকাঙ্খা রয়ে গিয়েছে? রণজয় বলছেন, 'গ্যাংস অফ ওয়াসিপুর' এর নওয়াজ.. বরফির রণবীর.. বাজিগরের শাহরুখ খান, পদ্মাবতের শাহিদ কপূর... এমন কত কী। যে চরিত্রে সীমিত সুযোগের মধ্যেও অভিনয়টা ফুটিয়ে তুলতে হবে। যে চরিত্র আমায় নিজেকে নিজের সঙ্গে লড়াই করতে বাধ্য করবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget