এক্সপ্লোর

Ranveer Allahbadia: 'ওকে আমরা হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না', রণবীর এলাহাবাদিয়াকে হুমকি WWE তারকার

Beerbiceps: রণবীরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে কোনওভাবেই রেহাই দেওয়া যাবে এবং তাঁরা যদি সামনাসামনি হন, তাহলে রণবীরের নিরাপত্তারক্ষীরাও বাঁচাতে পারবেন না।

নয়াদিল্লি: বিতর্ক যেন রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) পিছুই ছাড়ছে না। সময় রায়নার India's Got Latent নামক কমেডি শোয়ে তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ার তাঁকে ঘিরে ছি ছি রব। তাঁর নামে দায়ের হয়েছে গুচ্ছ গুচ্ছ এফআইআর। একাধিক রাজ্যও তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এবার ডব্লুডব্লুই তারকার থেকে কার্যত হুমকিই পেলেন 'বিয়ারবাইসেপস' খ্যাত রণবীর।

রণবীরের বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে কোনওভাবেই রেহাই দেওয়া যাবে এবং তাঁরা যদি সামনাসামনি হন, তাহলে রণবীরের নিরাপত্তারক্ষীরাও বাঁচাতে পারবেন না। বিতর্কিত ইউটিউবারকে এমনই বার্তা দিলেন সৌরভ গুরজর (Saurav Gurjar)। ভারতীয় টেলি জগতের দর্শকদের কাছে সৌরভ গুরজর নামটা বেশ পরিচিত। সিদ্ধার্থ কুমার তেওয়ারির বিখ্যাত 'মহাভারত' সিরিজ়ে সৌরভকে ভীমের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তিনি ডব্লুডব্লুইতে যোগ দেন। এবার তাঁর তরফ থেকেই রণবীরকে সতর্কবাণী দেওয়া হল।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে সৌরভকে বলতে শোনা যায়, 'ও শোতে যা করছে, তার জন্য ওকে ক্ষমা করা যায় না। ওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া না হলে তো আরও লোক এমন সব মন্তব্য করবে। ও সমস্ত মাত্রা অতিক্রম করে ফেলেছে। ওর মতো যারা আমাজের সমাজ ও ধর্মকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। তা নাহলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না। আমি সরকারের কাছে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। আমি ভীষণ ক্ষুব্ধ। খারাপ বাক্য ব্যবহার করতে চাই না। তবে শোতে ও যা বলছে তারপর ওর সঙ্গে আমার কোথাও দেখা হলে ওকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।'

 

এই প্রবল জনরোষ, একের পর এক মামলায় জেরবার রণবীর শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক এফআইআরকে একসঙ্গে করার জন্য পিটিশন ফাইল করেছেন রণবীরের আইনজীবী। তাঁর অনুরোধ, যেন এতগুলো এফআইআর থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একটা ঘটনার জন্য এতগুলো এফআইআর দায়ের করা অর্থহীন।  

আরও পড়ুন:বিয়ারবাইসেপস এবার আরেক রাজ্য পুলিশের নজরে, সমন এল সময় রায়নার নামেও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget