এক্সপ্লোর

83 Movie OTT Release: করোনা আবহে ওটিটিতে আসছে '৮৩'? কী জানাচ্ছেন নির্মাতারা?

83 Movie OTT Release: ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সিনেমাটি দর্শকদের থিয়েটারে গিয়ে দেখার জন্য আকৃষ্ট করছে। এছাড়া এখনও অনেক জায়গায় সিনেমাহল খোলা রয়েছে।'

নয়াদিল্লি: সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের (Coronavirus) সংখ্যা। সেই সঙ্গে নতুন ভাইরাস ভ্যারিয়েন্টের আগমন বলিউডের একাধিক ছবি মুক্তিকে স্থগিত করেছে। জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এমন প্রায় সব ছবিরই তারিখ পিছিয়ে গিয়েছে। একইসঙ্গে যে সমস্ত ছবি ইতিমধ্যেই হলে চলছিল, সেগুলিও ক্ষতির মুখে পড়ছে। রণবীর সিংহের '৮৩' (83) ছবিও কঠিন জায়গায় রয়েছে কারণ ওমিক্রন (Omicron) আতঙ্কের পরে থিয়েটারগুলিতে মানুষের উপস্থিতি ন্যূনতম হয়ে গেছে। ফলে অর্থ পুনরুদ্ধার করতেও বেশ বেগ পেতে হচ্ছে ছবি নির্মাতাদের।

সম্প্রতি শোনা যাচ্ছিল যে ছবির নির্মাতারা '৮৩'-কে সিনেমা হল থেকে সরিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার কথা ভাবছেন। যদিও তারপরের খবর অনুযায়ী, সিনেমাহলে মুক্তির ৮ সপ্তাহের মধ্যে '৮৩' ছবির ওটিটি মুক্তি (OTT Release) হচ্ছে না। 

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 'এটি একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সিনেমাটি দর্শকদের থিয়েটারে গিয়ে দেখার জন্য আকৃষ্ট করছে। এছাড়া এখনও অনেক জায়গায় সিনেমাহল খোলা রয়েছে। সেই কারণে ওটিটিতে মুক্তির সময় ৪ সপ্তাহ থেকে পিছিয়ে ৮ সপ্তাহ করা হয়েছে।'

আরও পড়ুন: Sathyaraj Covid Positive: হাসপাতালে 'কাটাপ্পা', করোনা আক্রান্ত অভিনেতা সত্যরাজ

অন্যদিকে দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ এবং ফের বাধাপ্রাপ্ত সিনেমা জগৎ। বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।

সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।'

'টাইগার ৩' ছবিটি সলমন খানের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget