এক্সপ্লোর

Deepika Ranveer Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে একে অপরের অজানা অভ্যাস সম্পর্কে জানালেন রণবীর-দীপিকা

আজ বিবাহবার্ষিকী বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

মুম্বই: যেকোনও দম্পতির জীবনে বিবাহবার্ষিকী খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কতগুলো বছর তাঁরা একে অপরের সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে কাটিয়ে ফেললেন তার হিসেব কষতে থাকেন। একে অপরের এমন অনেক অভ্যাস সম্পর্কে তাঁরা বিয়ের পর জানতে পারেন, যা তাঁরা আগে জানতেন না। আজ বিবাহবার্ষিকী বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর একে অপরের সম্পর্কে অনেক অজানা তথ্যই প্রকাশ করেছিলেন তাঁরা। আজ তাঁদের বিবাহবার্ষিকীতে জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় দম্পতির অজানা কিছু অভ্যাসের কথা।

একটি সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন ফাঁস করেছিলেন যে, তিনি সারাক্ষণই বাড়িতে কিছু না কিছু করতে থাকেন। এক জায়গায় কখনও স্থির হয়ে বসতে পারেন না। রণবীর অনেক সময়ই তাঁকে বলেন, সবসময় কিছু না কিছু করার কী দরকার? কিন্তু তিনি কিছুতেই স্থির হয়ে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না। আর দীপিকা পাড়ুকোনের এমন স্বভাবের কথা পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করেছিলেন রণবীর সিংহ। এমনই জানাচ্ছেন দীপিকা। 

আরও পড়ুন - ঋষি কপূর সম্পর্কে এ কী বললেন এ.আর রহমান!

রণবীর সিংহের অজানা আরও অভ্যাস সাক্ষাৎকারে ফাঁস করেন দীপিকা। বলেন, 'কোনও শট দেওয়ার আগে রণবীর বেশ কিছু জিনিস মেনে চলে। যেমন শট দেওয়ার আগে, চোখে ড্রপ দেবে। তারপর পারফিউম ব্যবহার করবে। তারপর মাউথওয়াশ ব্যবহার করবে বা কোনও মজার কোনও কিছু করবে। অর্থাৎ, একটা শট দেওয়ার আদে এগুলো রণবীর করবেই।'

লকডাউন চলাকালীন একটি সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলছিলেন, 'লকডাউনের সময় রণবীরই সবথেকে সেরা মানুষটা যাঁর সঙ্গে ওরকম পরিস্থিতিতেও আমি খুব ভালো কাটিয়েছি। লকডাউনের সময় ও ২০ ঘণ্টারও বেশি সময় ঘুমোত। সেই সময়টা আমি নিজের মতো কাটাতাম। আর তাই আমি ওকে অতক্ষণ ঘুমোতেও দিতাম। যে চার ঘণ্টা ও জেগে থাকত, হয় সিনেমা দেখত, নাহলে খাবার খেত নাহলে শরীরচর্চা করত। ওই সময়টা আমি ওর সঙ্গে দারুণ উপভোগ করেছি।'

এবার দীপিকা পাড়ুকোনের অজানা অভ্যাস সম্পর্কে রণবীর সিংহ একটি সাক্ষাৎকারে জানাচ্ছেন, 'বাড়িতে অনেক দেরি করে ফেরার অভ্যাস রয়েছে দীপিকার। না খেয়ে বাড়ি থেকে বেরনোর অভ্যাস রয়েছে। এবং আমার ফোন কল না ধরারও বদঅভ্যাস আছে।'

সবকিছুতেই নাকি অনেক সময় নেন রণবীর সিংহ. এমনটাই অভিযোগ দীপিকা পাড়ুকোনের। বলছিলেন, 'রণবীর স্নান করতে অনেক সময় নেয়। মানে অনেক অনেক সময় নেয়। কোথাও যাওয়ার সময় তৈরি হতে অনেক সময় নেয়। আবার বিছানা ছেড়ে উঠতেও অনেক সময় নেয়।

সেরা শিরোনাম

Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget