এক্সপ্লোর

Watch: দর্শকাসনে স্ত্রী, র‍্যাম্পে হাঁটার মাঝেই দীপিকার গালে আদুরে চুম্বন রণবীরের

Ranveer Singh: বৃহস্পতিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল তারকাখচিত ফ্যাশন শো। মণিশ মলহোত্রর ব্রাইডাল ডিজাইনার পোশাকে ঝলমল করলেন আলিয়া ভট্ট। সেখানেই চোখ ধাঁধানো এন্ট্রি নিলেন রণবীর সিংহ।

মুম্বই: মুক্তির অপেক্ষায় আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত, কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। প্রচার চলছে পুরোদমে। সেই আবহে তারকা ফ্যাশন ডিজাইনার মণিশ মলহোত্রর (Manish Malhotra) জন্য শো-স্টপার (show stopper) হলেন ছবির জুটি। মণিশ মলহোত্রর ব্রাইডাল ২০২৩ কালেকশন (bridal collection) পরে র‍্যাম্পে হাঁটলেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ। সেখানেই স্ত্রী দীপিকাকে (Deepika Padukone) দেখে থমকালেন অভিনেতা। ভালবাসার চুম্বন আঁকলেন স্ত্রীর গালে।

মণিশ মলহোত্রর পোশাকে র‍্যাম্প ওয়াক, স্ত্রীর গালে চুম্বন রণবীরের

বৃহস্পতিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল তারকাখচিত ফ্যাশন শো। মণিশ মলহোত্রর ব্রাইডাল ডিজাইনার পোশাকে ঝলমল করলেন আলিয়া ভট্ট। সেখানেই চোখ ধাঁধানো এন্ট্রি নিলেন রণবীর সিংহ। সাদা শেরওয়ানির ওপর ঝলমলে ফ্লোরাল প্রিন্টেড জ্যাকেট পরেন তিনি। র‍্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎই নাটকীয়ভাবে থমকে যান অভিনেতা। দর্শকাসনে বসেছিলেন রণবীরের স্ত্রী ও তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। র‍্যাম্প ওয়াকের মাঝেই ঝুঁকে স্ত্রীয়ের গালে আঁকলেন আদুরে চুম্বন। তাঁর পাশেই বসেছিলেন রণবীরের মা। তাঁর প ছুঁয়ে প্রণাম করে নিলেন আশীর্বাদও। এরপরই সেই দৃশ্য হয় ভাইরাল। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় 'গালি বয়' অভিনেতার স্ত্রীকে চুম্বনের দৃশ্যে। অনুরাগীরাও ভালবাসা জানান। একজন লেখেন, 'রণবীর ও তাঁর অভিব্যক্তি'। অপর একজন লেখেন, 'উনি যেভাবে দীপিকাকে ট্রিট করেন তা সত্যিই প্রশংসনীয়।'

এদিন দীপিকা পাড়ুকোনকে দেখা যায় অফ হোয়াইট নেটের শাড়ি পরে। সঙ্গে এমব্রয়ডারি করা হল্টার-নেক ব্লাউজ। গয়নার জন্য তিনি বেছে নেন হিরে-এমারেল্ড এবং ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। 

এদিনের ফ্যাশন শোয়ে আলিয়া ভট্ট পরেছিলেন রুপোলি পাথরখচিত লেহেঙ্গা, ঠিক যেন নতুন কনে। সঙ্গে লম্বা ওড়না ও মানানসই গয়না। 

আরও পড়ুন: Arjun Rampal: দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর

মণিশ মলহোত্রর এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিনোদন দুনিয়ার একাধিক পরিচিত মুখ। উপস্থিত ছিলেন জাহ্নবী কপূর, অর্জুন কপূর, অংশুলা কপূর, কর্ণ জোহর, নোরা ফতেহি প্রমুখ। মুকেশ আম্বানি ও তাঁর পরিবারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 

কর্মক্ষেত্রে, রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে একসঙ্গে দেখা যাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। ২৮ জুলাই এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীও। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও বেশ কিছু গান মুক্তি পেয়ে গিয়েছে যা দর্শক বেশ পছন্দ করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget