এক্সপ্লোর

Ranveer Singh: দীপিকা আর অনুষ্কাকে দেখে হুবহু এক অনুভূতি? রণবীরের পুরনো ভিডিও খুঁজে বের করে প্রশ্ন নেটিজেনদের

Deepika Padukone-Anushka Sharma: রণবীর কোনটা সত্যি বলছেন, তাই বুঝতে পারছেন না তাঁরা। নাকি রণবীরের একই হুবহু এক অনুভূতি হয়েছিল অনুষ্কা ও দীপিকাকে প্রথমবার দেখার পরে?

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) শো কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh) আসার পরেই চর্চায় তাঁদের চ্যাট শো-এর একাধিক অংশ। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, রণবীর-দীপিকার ফ্রেমবন্দি রসায়ন। কর্ণের শো-এ এসে তাঁদের বিয়ের আগে ও পরের সম্পর্কের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। তবে, রণবীরের বলা গল্পের মধ্যে, নেটজেনরা এমন কি পেলেন যা নিয়ে শুরু হল ট্রোলিং!

এই শো-তে এসে রণবীর বর্ণনা দিচ্ছিলেন, যখন দীপিকাকে তিনি প্রথম দেখেন, তখন ঠিক কী হয়েছিল? দীপিকাকে প্রথম দেখাতেই কতটা মুগ্ধ হয়েছিলেন রণবীর, সেই কথা অকপটে তুলে ধরেন তিনি। রণবীর বলেন, 'দীপিকার সঙ্গে প্রথম দেখা হওয়াটা আমার এখনও মনে আছে। দরজা খুলে ও ঘরে প্রবেশ করল। একটা ভারি দরজা। সমুদ্রের দিক থেকে একটা হাওয়া এসে দীপিকার চুল উড়িয়ে যাচ্ছিল। সেই হাওয়াই লাগছিল আমার মুখে। একটা সাদা চিকনকারি কুর্তি পরে দীপিকাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আমি হাঁ করে তাকিয়ে ছিলাম ওর দিকে.. আহা.. অপূর্ব।' রণবীরের এই বর্ণনা কর্ণ যখন তারিয়ে তারিয়ে শুনছিলেন, তখন রণবীরের গায়ে হাত রেখে মাথা নিচু করে হাসছিলেন দীপিকা। কিন্তু রণবীরের এই বর্ণনায় হারিয়ে যাওয়ার পাত্র নন নেটিজেনরা। তাঁরা এই বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পেলেন আরও একটি ভিডিওর!

কর্ণের সঞ্চালনা করা একটি শো-তে এই আগে অনুষ্কা শর্মার সঙ্গে এসেছিলেন রণবীর। সেখানে অনুষ্কার সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রসঙ্গে এই একই কথা বলেন রণবীর। সেখানে নায়ক বলেন, 'একটা চার তলার বারন্দার ধারের ঘরে আমি বসেছিলাম। একটা ভারি দরজা খুলে অনুষ্কা ঢুকল। হাওয়ায় অনুষ্কার চুল উড়ছিল... আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম। অনুষ্কা যেন ঝলমল করছিল।'

রণবীরের এই দুই মন্তব্য হুবহু মিলে যাওয়ায় বেশ বিভ্রান্ত নেটিজেনরা। রণবীর কোনটা সত্যি বলছেন, তাই বুঝতে পারছেন না তাঁরা। নাকি রণবীরের একই হুবহু এক অনুভূতি হয়েছিল অনুষ্কা ও দীপিকাকে প্রথমবার দেখার পরে? সেই প্রশ্ন নেটিজেনরা তুলে ধরলেও, তা রণবীরের কাছে পৌঁছল কি? 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebsplash (@warpaintjournalcelebsplash)

আরও পড়ুন: Shastry Virudh Shastry: ট্রেলার, গানে 'পোস্ত'-র স্মৃতি ফিরিয়ে আনল 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী', মুক্তি ৩ নভেম্বর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget