এক্সপ্লোর

‘৮৩’-তে কপিল দেবের ভূমিকায় রণবীর সিংহ, বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে শুরু করছেন প্রশিক্ষণ

মুম্বই: আসন্ন ছবির জন্য ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের থেকে প্রশিক্ষণ নিতে চলেছেন রণবীর কপূর। ‘পদ্মাবৎ’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছিলেন এই বলিউড অভিনেতা। সেখানে তাঁর অভিনয় দক্ষতা সকল দর্শককে মুগ্ধ করেছিল। এবার পরিচালক কবীর খান পরিচালিত ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ওপর অবলম্বনে তৈরি হতে চলা ‘৮৩’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। ছবিতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তাই, ভারতের এই ক্রিকেট লেজেন্ডকে অনুরকণ করতে তাঁর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে চাইছেন রণবীর। জানা গিয়েছে, খুব শীঘ্রই কপিল দেবের তত্ত্বাবধানে তিনি অনুশীলন শুরু করবেন। বহা বাহুল্য, ছবির প্রেক্ষাপট হল কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যাল্ডের লর্ডসে প্রবল পরাক্রম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়। কপিল দেবের কাছ থেকে তাঁর প্রশিক্ষণ ও অনুশীলন সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, কপিল স্যরের সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছি। ওনার সঙ্গে যতটা সময় কাটাব, ততটা নিজেকে ওনার মতো গড়ে তুলতে পারব। আমি ওনার থেকে যতটা সম্ভব শিখতে চাই। তাঁর গল্প, তাঁর অভিজ্ঞতা, ওনার চিন্তা-ভাবনা, অনুভূতি থেকে শুরু করে তাঁর অভিব্যক্তি ও শক্তি, উদ্যম-- সবকিছু শিখতে চাই। এর আগে, এই ছবির জন্য বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন বোলার বলবিন্দর সিংহ সান্ধুর সঙ্গেও প্রশিক্ষণ নেবেন ৩৩ বছর বয়সী রণবীর। একইসঙ্গে প্রশিক্ষণ নেবেন পঞ্জাবি গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক, যাঁকে ছবিতে সান্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। জানা গিয়েছে, কপিলের সঙ্গে তিন সপ্তাহ কাটাবেন রণবীর। এই সময়ে তিনি ভারতের প্রাক্তন অধিনায়কের কথা বলার ধরণ থেকে শুরু করে আচার-ব্যবহার, বিভিন্ন অভিব্যক্তি রপ্ত করবেন। এমনকী, ছবিতে প্রাক্তন ক্রিকেটারের অনন্য বোলিং অ্যাকশনও নকল করতে হবে রণবীরকে। রণবীর বলেন, যাঁর চরিত্রে অভিনয় করতে চলেছি, তাঁর থেকেই প্রশিক্ষণ নিতে চাইছিলাম। তাঁর বোলিং ও ব্যাটিং অ্যাকশন রপ্ত করতে চাই। ওনার কৃতিত্ব অসামান্য। তিনি শুরু করেছিলেন আন্ডারডগ হিসেবে। কিন্তু ধৈর্য্য, আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাব ও মানসিকতার জোরে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমি ওনার দ্বারা ভীষণই অনুপ্রাণিত। ওনার চরিত্রে সঠিকভাবে তুলে ধরতে নিজেকে নিংড়ে দিতে রাজি।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget