এক্সপ্লোর

GoodBye: 'পরিবারের সঙ্গই জীবনের সম্পদ', 'গুডবাই'-র পোস্টার শেয়ার অমিতাভ-রশ্মিকার

Rashmika Amitabh in Good Bye: যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়, গুডবাই -র পোস্টার শেয়ার করে লিখলেন অমিতাভ। আর এই গুডবাই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা।

মুম্বই: লাটাই হাতে রশ্মিকা (Rashmika Mandanna), ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ (Amitabh Bachchan)। ইনস্টায় আপকামিং ছবি গুডবাই -র পোস্টার শেয়ার করলেন বিগ বি। এই ছবিতে অভিনয় করছেন রশ্মিকা মনদানা এবং অমিতাভ বচ্চন। এই ছবির পোস্টারেই ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছে অমিতাভকে, পাশে লাটাই হাতে সুতো ছেড়ে সাহায্য করছেন রশ্মিকা। দুজনের মুখে অমিলন হাসি। ছবি পরিচালনা করেছেন, বিকাশ বহেল। আর এই গুডবাই (GoodBye) ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা।

পরিবারের সঙ্গই জীবনের সম্পদ। যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়: অমিতাভ

গুডবাই -র পোস্টার ইনস্টাগ্রামে দিয়ে অমিতাভ লিখেছেন, পরিবারের সঙ্গই জীবনের সম্পদ। যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়। রশ্মিকাও সেই একই পোস্টার সোশ্যালে দিয়ে বলেছেন, আমি আর আমার বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর। বিকাশ বহেলের এই ছবিতে অমিতাভ বচ্চন, রশ্মিকা মান্দান্না ছাড়াও রয়েছেন নীনা গুপ্তা, পাভাইল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা প্রমুখ। এই ছবির হাত ধরেই বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখছেন রশ্মিকা। তবে গুডবাই মানে বিদায়। তাই রয়েছে বিষাদের সুর। পাশাপাশি রয়েছে আবেগও। ঋষিকেশে তাঁদের এই ছবি শুটিংয়ের সময় লুক ভাইরাল হয়। সেই থেকেই ছবি মুক্তির অপেক্ষায় ভক্তরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

আরও পড়ুন,'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী

গুডবাই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা

রশ্মিকা মান্দান্না আপাতত মুম্বইয়ে সারছেন একের পর এক কাজ। সেই সঙ্গে পাইপলাইনে দু-দুটো হিন্দি ছবি। রণবীর কপূরের বিপরীতে তাঁকে দেখা যাবে 'অ্যানিম্যাল' ছবিতে। সেই সঙ্গে রয়েছে এই 'গুডবাই' । এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করবেন অভিনেত্রী। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, 'এখন প্রচণ্ড ব্যস্ত শিডিউলে চলছিলেন রশ্মিকা। আগামী ছবির শ্যুটিং নিয়ে তিনি পুরো প্যাকড। এখন তিনি গতমাসে মুম্বইয়ে থেকে 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিং সারছিলেন।' 'গুড বাই' ছবির ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি পরিবার একইসঙ্গে বসে টিভি দেখছে। আর সেখানে অমিতাভ বচ্চন এবং রশ্মিকা সোফায় বসে আছেন। বিগ বি-র হাতে এক বাটি ভর্তি পপকর্ন।  সকলের মধ্যে ভাগ করে দিচ্ছেন তিনি। লিভিং রুমে  অন্যান্যরা তাঁদের চারপাশে মেঝেতে বসে টিভি দেখছেন।  একজনের মুখে তেরঙ্গা দেখা যাচ্ছে,  বোঝাই যাচ্ছে যে সকলে বসে চুটিয়ে খেলা উপভোগ করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget